আকাশ-ভরা সূর্য-তারা
Akash bhora surjo tara
প্রকৃতি
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥ অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটায় ভুবন দোলে নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥ ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দান, বিস্ময়ে তাই জাগে আমার গান। কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি, জানার মাঝে অজানারে করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥
প্রতিবর্ণীকরণ
Aakashbhora surjo-taara, bishwobhara praan, Taahari maajhkhaane aami payechhi mor sthaan, Bishmaye taai jaage aamar gaan. Asim kaaler je hillole jowar-bhnaatay bhuban dole Naarite mor raktodhaaray legechhe taar taan, Bishmaye taai jaage aamar gaan. Ghaase ghaase pa phelechhi boner pathe jete, Phuler gandhe chamok lege uttheche mon mete, Chhoriye aachhe aanonderi daan, Bishmaye taai jaage aamar gaan. Kaan petechhi, chokh melechhi, dharar buke praan dhelechhi, Jaanar maajhe ajanare korechhi sandhan, Bishmaye taai jaage aamar gaan.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 8(প্রকৃতি)
- উপ-পর্যায়
- সধরন
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- সধরন
- প্রকাশিত
- শন্তিনিকেতন পত্রিক
- স্বরবিতান খণ্ড
- 30
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর / অনদিকুমর দস্তিদর
- রচনাকাল
- 1924(১৩৩১)
ইংরেজি
My heart sings at the wonder of my place In this world of light and life; At the feel in my pulse of the rhythm of creation Cadenced by the swing of the endless time. I feel the tenderness of the grass in my forest walk, The wayside flowers startle me: That the gifts of the infinite are strewn in the dust Wakens my song in wonder. I have seen, have heard, have lived; In the depth of the known have felt The truth that exceeds all knowledge Which fills my heart with wonder and I sing.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস