আমাদের শান্তিনিকেতন
Amader shantiniketan
বিচিত্র
আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন। তার আকাশ-ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে, মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন॥ মোদের তরুমূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ-মাখা সকাল-সন্ধ্যাবেলা। মোদের শালের ছায়াবীথি বাজায় বনের কলগীতি, সদাই পাতার নাচে মেতে আছে আম্লকি-কানন॥ আমরা যেথায় মরি ঘুরে সে যে যায় না কভু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে। মোদের প্রাণের সঙ্গে প্রাণে, সে যে মিলিয়েছে এক তানে, মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সে সে করেছে এক-মন॥
প্রতিবর্ণীকরণ
Aamader shaantiniketan aamader sob hote aapon. Taar aakash-bhara kole moder dole hriday dole, Mora baare baare dekhi taare nityoi nutan. Moder torumuler mela, moder khola maather khela, Moder neel gogoner sohag-maakha sakal-sondhabela. Moder shaaler chhayabeethi baajay boner kalogeeti, Sadai paatar naache mete aachhe aamlaki-kaanon. Aamra jethaay mori ghure se je jaay na kobhu dure, Moder moner maajhe premer setar baandha je taar sure. Moder praaner songe praane se je miliyechhe ek taane, Moder bhaaiyer songe bhaaike se je korechhe ek-mon.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- বিচিত্র · 41(বিচিত্র)
- রাগ
- ইমন
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 55
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদার
- রচনাকাল
- 1911(১৩১৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?