আমার বনে বনে ধরল মুকুল
Amar bone bone dhorlo
প্রকৃতি
আমার বনে বনে ধরল মুকুল,
বহে মনে মনে
দক্ষিণহাওয়া।
মৌমাছিদের ডানায় ডানায়
যেন উড়ে মোর উৎসুক
চাওয়া॥
গোপন স্বপনকুসুমে কে
এমন সুগভীর রঙ দিল এঁকে–
নব কিশলয়শিহরনে ভাবনা আমার হল
ছাওয়া॥
ফাল্গুনপূর্ণিমাতে
এই দিশাহারা রাতে
নিদ্রাবিহীন গানে
কোন্ নিরুদ্দেশের পানে
উদ্বেল গন্ধের
জোয়ারতরঙ্গে হবে মোর তরণী বাওয়া॥ প্রতিবর্ণীকরণ
Aamar bone bone dhorlo mukul, Bahe mone mone dokhinohaawa. Moumaachhider daanay daanay Jeno ure mor utsuko chaawa. Gopano swaponokusume ke emono sugobhir rang dilo enke - Nabo kisholayosihorane bhaabna aamar holo chhaawa. Phaalgunopurnimate Ei disahaara raate Nidrabihin gaane kon niruddeser paane Udbel gandhero jowarotaronge habe mor taroni baawa.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 200(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- বাহার
- তাল
- কাহারবা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫৪
- স্বরলিপি
- শান্তিদেব ঘোষ
শান্তিদেব ঘোষ১৯১০–১৯৯৯শান্তিনিকেতনের আশ্রমিক; রবীন্দ্রনাথের কাছেই গান শেখেন, কবির সঙ্গে শ্রীলঙ্কা, জাভা ও বালি যান। গায়ক, নৃত্যশিল্পী, অভিনেতা, লেখক ও সংগীতভবনের দীর্ঘকালের শিক্ষক।Photographer unknown, 1980 · Wikimedia Commons, CC BY-SA 3.0 - রচনাকাল
- 1935(১৩৪২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।