এবার তোরা আমার যাবার বেলাতে (আমার যাবার বেলাতে - তোরা আমার যাবার বেলাতে)
Amar jabar belate
পূজা
৫৯৯
আমার যাবার বেলাতে
সবাই জয়ধ্বনি কর্।
ভোরের আকাশ রাঙা হল রে,
আমার পথ হল সুন্দর॥
কী নিয়ে বা যাব
সেথা ওগো তোরা ভাবিস নে তা,
শূন্য হাতেই চলব বহিয়ে
আমার ব্যাকুল অন্তর॥
মালা প’রে যাব মিলনবেশে,
আমার পথিকসজ্জা নয়।
বাধা বিপদ আছে মাঝের দেশে,
মনে রাখি নে সেই ভয়।
যাত্রা যখন হবে
সারা উঠবে জ্বলে সন্ধ্যাতারা,
পুরবীতে করুণ বাঁশরি
দ্বারে বাজবে মধুর স্বর॥ প্রতিবর্ণীকরণ
Aamar jaabar belate Sabai jayodhwoni kar. Bhorer aakash raanga holo re, Aamar path holo sundar. Ki niye ba jaabo setha, ogo tora bhaabis ne ta, Shunyo haatei cholbo bohiye Aamar byakulo antar. Maala pore jaabo milanobeshe, Aamar pothiksojja noy. Baadha bipod aachhe maajher deshe, Mone raakhine sei bhoy. Jaatra jakhon hobe sara utthbe jwole sondhataara, Purobi te korun bnaashori Dwaare baajbe modhur swar.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 599(পূজা)
- উপ-পর্যায়
- শেশ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- শিলৈদহ
- স্বরবিতান খণ্ড
- 41
- স্বরলিপি
- ভীমরাও শাস্ত্রী
- রচনাকাল
- 13 April 1912(৩০ চৈত্র ১৩১৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?