আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে
Amar kantho hote gan
প্রেম
১৩
আমার কন্ঠ
হতে গান কে নিল ভুলায়ে,
সে যে বাসা
বাঁধে নীরব মনের কুলায়ে॥
মেঘের দিনে শ্রাবণমাসে যূথীবনের দীর্ঘশ্বাসে
আমার প্রাণে সে দেয় পাখার ছায়া বুলায়ে॥
যখন শরৎ কাঁপে
শিউলিফুলের হরষে
নয়ন ভরে যে সেই গোপন
গানের পরশে।
গভীর রাতে কী সুর
লাগায় আধো-ঘুমে আধো-জাগায়,
আমার
স্বপন-মাঝে দেয় যে কী দোল দুলায়ে॥ প্রতিবর্ণীকরণ
Aamar kantho hote gaan ke nilo bhulaye, Se je baasa bnaadhe nirab moner kulaye. Megher dine shraabon maaser juthiboner dirghoshwaase Aamar-praane se dey paakhar chhaaya bulaye. Jakhon sharot knaape sheuliphuler harose Nayon bhare ja sei gopan gaaner paroshe. Gobhir raate ki sur laagay aadho-ghume aadho-jaagay, Aamar swapon-maajhe dey je ki dol dulay.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 13(প্রেম)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- খাম্বাজ-বাউল
- তাল
- দাদরা-খেমটা
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- শান্তিনিকেতন পত্রিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৫ (নবগীতিকা) / ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1922(১৩২৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।