আমার মিলন লাগি তুমি
Amar milon lagi tumi
পূজা
আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে!
তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় ঢেকে?।
কতকালের সকাল-সাঁঝে তোমার চরণধ্বনি বাজে,
গোপনে দূত হৃদয়-মাঝে গেছে আমায় ডেকে॥
ওগো পথিক, আজকে আমার সকল পরান ব্যেপে
থেকে থেকে হরষ যেন উঠছে কেঁপে কেঁপে।
যেন সময় এসেছে আজ ফুরালো মোর যা ছিল কাজ–
বাতাস আসে, হে মহারাজ, তোমার গন্ধ মেখে॥ প্রতিবর্ণীকরণ
Aamar milan laagi tumi aaschho kobe theke ! Tomar chandro surjyo tomay raakhbe kothay dheke ? Katokaaler sakal snaajhe tomar charondhwoni baaje, Gopane dut hriday maajhe gechhe aamay deke. Ogo pothik, aajke aamar sakol paran byepe Theke theke harosho jeno utthchhe knepe knepe. Jeno samay esechhe aaj phuralo mor jaa chhilo kaaj - Baatas aase, hey maharaj, tomar gandho mekhe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 128(পূজা)
- উপ-পর্যায়
- বিরহ
- তাল
- তেযোর
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতন্জলি
- স্বরবিতান খণ্ড
- 37
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয / ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- 1 September 1909(১৬ ভাদ্র ১৩১৬)
ইংরেজি
I know not from what distant time thou art ever coming nearer to meet me. Thy sun and stars can never keep thee hidden from me for aye. In many a morning and eve thy footsteps have been heard and thy messenger has come within my heart and called me in secret. I know not only why today my life is all astir, and a feeling of tremulous joy is passing through my heart. It is as if the time were come to wind up my work, and I feel in the air a faint smell of thy sweet presence.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস