আমার মন মানে না– দিনরজনী
Amar mon mane na
প্রেম
আমার মন মানে না– দিনরজনী। আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি– ওগো সজনি॥ সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি। তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী– কেন না জানি॥ ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে। ওগো, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে। ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে– আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি॥
প্রতিবর্ণীকরণ
Aamar mon maane naa dinorajoni. Aami ki katha smoriya e tonu bhoriya pulako raakhite naari. Ogo, ki bhaabhiya mone e duti nayone uthale nayonobaari - Ogo sajoni. Se sudhabachono, se sukhoparosho, ange baajichhe bnaashi. Taai shuniya shuniya aaponar mone hridayo hoy udaashi - Keno na jaani. Ogo, baatase ki katha bhese aase, aakashe ki mukho jaage ! Ogo bonmarmare nodi nirjhore ki modhuro sur laage. Phuler gandho bondhur moto jaraaye dhorichhe gale - Aami e kotha, e byatha, sukho byakulota kaahar charonotale Debo nichhoni.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 58(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 10
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
- রচনাকাল
- 1892(১২৯৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?