আমার মনের মাঝে যে গান বাজে
Amar moner majhe je gan
প্রেম
২
আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো
আমার চোখের ’পরে আভাস দিয়ে যখনি যাও গো॥
রবির কিরণ নেয় যে
টানি ফুলের বুকের শিশিরখানি,
আমার প্রাণের সে গান
তুমি তেমনি কি নাও গো॥
আমার উদাস হৃদয় যখন আসে বাহির-পানে
আপনাকে যে দেয় ধরা সে সকলখানে।
কচি পাতা প্রথম
প্রাতে কী কথা কয় আলোর সাখে,
আমার মনের আপন কথা বলে যে তাও গো॥ প্রতিবর্ণীকরণ
Aamar moner maajhe je gaan shunte ki paao go Aamar chokher pare aabhas diye jakhoni jaao go. Robir kiran ney je taani phuler buker shishikhani, Aamar praaner se gaan tumi temni ki naao go. Aamar udas hriday jakhon aase baahir-paane Aapnake je deye dhara se sakolkhaane. Kochi paata prothom praate ki katha koy aalor saathe, Aamar moner aapan katha bale ja taao go.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 2(প্রেম)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- ভৈরবী
- তাল
- দাদরা-খেমটা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৪ (নবগীতিকা) / ১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1921(১৩২৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।