গান / প্রেম

আমার নয়ন তব নয়নের

Amar nayan tabo nayaner

প্রেম
৪৮

আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়

মনের কথার কুসুমকোরক খোঁজে।

সেথায় কখন অগম গোপন গহন মায়ায়

পথ হারাইল ও যে॥

আতুর দিঠিতে শুধায় সে নীরবেরে–

নিভৃত বাণীর সন্ধান নাই যে রে ;

অজানার মাঝে অবুঝের মতো ফেরে

অশ্রুধারায় মজে॥

আমার হৃদয়ে যে কথা লুকানো তার আভাষণ

ফেলে কভু ছায়া তোমার হৃদয়তলে?

দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম-আসন,

সে তোমারে কিছু বলে?

তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে

বাতাসে বাতাসে ব্যথা দিই মোর পেতে–

বাঁশি কী আশায় ভাষা দেয় আকাশেতে

সে কি কেহ নাহি বোঝে॥

প্রতিবর্ণীকরণ

Aamar nayon tabo nayoner nibiro chhaayay
Moner kathar kusum korak khnoje.
Sethay kakhon agam gopan gahon maayay
Patho haarailo o je.
Aatur ditthite sudhay se nirobere -
Nibhrito baanir sandhan naai je re;
Ajanar maajhe abujher moto phere
Oshrudhaaray moje.
Aamar hridaye je katha lukano taar abhashon
Phele kobhu chhaaya tomar hridayotale ?
Duware enkechhi rakto-rekhay paddo-aason,
Se tomare kichhu bale ?
Tabo kunjer patho diye jete jete
Baatase baatase byatha diyi mor pete -
Bnaashi ki aashay bhaasha deye aakashete
Se ki keho naahi bojhe.