গান / চণ্ডালিকা

আমার সাহস !

Aamar sahas tnaar sahaser

চণ্ডালিকা চণ্ডালিকা থেকে · দৃশ্য 2
আমার সাহস !
তাঁর সাহসের নাই তুলনা ।
কেউ যে কথা বলতে পারে নি
তিনি ব'লে দিলেন কত সহজে—
জল দাও ।
ওই একটু বাণী—
তার দীপ্তি কত;
আলো ক'রে দিল আমার সারা জন্ম ।
বুকের উপর কালো পাথর চাপা ছিল যে,
সেটাকে ঠেলে দিল—
উথলি উঠল রসের ধারা ।