দৃশ্য 1
একদল ফুলওয়ালি চলেছে ফুল বিক্রি করতে
নব বসন্তের দানের ডালি
এনেছি তোদেরই দ্বারে,
আ য় আ য় আ য়
পরিবি গলার হারে॥
লতার বাঁধন হারায়ে মাধবী মরিছে কেঁদে,
বেণীর বাঁধনে রাখিবি, বেঁধে–
অলকদোলায় দোলাবি তারে
আ য় আ য় আ য়॥
বনমধুরি করিবি চুরি আপন নবীন
মাধুরিতে–
সোহিনী রাগিণী জাগাবে সে তোদের
দেহের
বীণার তারে তারে,
আ য় আ য় আ য়॥ প্রতিবর্ণীকরণ
Nabo basonter daaner daali, Enechhi toderi dwaare, Aay aay aay, Poribi galaar haare. Lataar bnaadhon haaraye maadhobi morichhe knede, Benir bnaadhone raakhibi bnedhe, Alakodolay dolabi taare, Aay aay aay. Bonomaadhuri koribi churi aapon nobin maadhurite - Sohini raagini jaagaabe se toder Deher binaar taare taare, Aay aay aay.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 188(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- কলিন্গর
- তাল
- সস্থি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
হিন্দি
नव बसंती में डालियां भरे दान लाये हैं तेरे ही द्वार आओ आओ आओ रे पहन लो गले का हार रे ॥ लता के बंधन में खोई वो माधवी रोए हो रोए वेणी के बंधन में बांध रख ले तू अलक झूले में झूलना उसे आओ आओ आओ रे ॥ वनमाधूरी कर लेगी चोरी अपने नव मन माधुरी सोहिनी रागिनी जगी तेरे ही देह वीणा के तारों में - रे आओ आओ आओ रे ॥
অনুবাদক জলজ ভদুরি উৎস
আমার মালার ফুলের দলে আছে লেখা
বসন্তের মন্ত্রলিপি।
এর মাধুর্যে আছে
যৌবনের আমন্ত্রণ।
সাহানা রাগিনী এর রাঙা রঙে রঞ্জিত,
মধুকরের ক্ষুধা অশ্রুত ছন্দে গন্ধে তার গুঞ্জরে॥
আন্ গো ডালা, গাঁথ্ গো মালা,
আন্ মাধবী মালতী
অশোকমঞ্জরী, আয় তোরা আয়।
আন্ করবী রঙ্গণ কাঞ্চন রজনীগন্ধা
প্রফুল্লমল্লিকা, আয় তোরা আয়।
মালা পর গো মালা পর্ সুন্দরী–
ত্বরা কর্ গো ত্বরা কর্।
আজি পূর্ণিমারাতে জাগিছে চন্দ্রমা,
বকুলকুঞ্জ দক্ষিণবাতাসে দুলিছে কাঁপিছে
থরোথরো মৃদু মর্মরি।
নৃত্যপরা বনাঙ্গনা বনাঙ্গনে সঞ্চরে,
চঞ্চলিত চরণ ঘেরি মঞ্জীর তার গুঞ্জরে আহা।
দিস নে মধুরাতি বৃথা বহিয়ে উদাসিনী হায় রে।
শুভলগন গেলে চলে ফিরে দেবে না ধরা–
সুধাপসরা ধুলায় দেবে শূন্য করি,
শুকাবে বঞ্জুলমঞ্জরী।
চন্দ্রকরে অভিষিক্ত নিশীথে ঝিল্লিমুখর বনছায়ে
তন্দ্রাহারা-পিক-বিরহকাকলী-কূজিত দক্ষিণবায়ে
মালঞ্চ মোর ভরল ফুলে ফুলে ফুলে গো,
কিংশুকশাখা চঞ্চল হল দুলে দুলে দুলে গো॥ প্রতিবর্ণীকরণ
Aamar maalar phuler dale aached lekha Basantero montrolipi. Er maadhurje aachhe jouboner aamontran. Saahana raagini er raanga range ronjito, Modhukarer khuda aashruto chhande Gandhe taar gunjare. Aan go daala gnaath go maala, Aan maadhobi maaloti ashokomanjori. Aay tora aay. Aan karobi rangan kanchon rajonigandha Prophullomollika. Aay tora aay. Maala par go maala par sundori, Twara kar go twara kar. Aaji purnimaaraate jaagichhe chandroma, Bokulokunjo Dokhhinobaatase dulichhe knaapichhe Tharotharo mridu marmori. Nrityopara bonagona bonagone sanchore, Chancholito charono gheri manjiro taar gunjare. Dis ne modhuraati britha bohiye Udaasini, haay re. Subholagono gele chole phire debe na dhara - Sudhapashora Dhulay debe shunyo kori, Shukabe bonjulomanjari. Chandrokare obhisikto nisithe jhillimukharo bonochhaaye Tandrahaara-piko-birahokakoli-kujito dokhhinobaaye Maaloncho mor bhorlo phule phule go, Kingsukosaakha chanchal holo dule dule dule go.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 271(প্রকৃতি)
- উপ-পর্যায়
- Basanta 84
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্শ
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
প্রকৃতি ফুল চাইতেই তাকে ঘৃণা করে চলে গেল
দইওয়ালার প্রবেশ
দই চাই গো, দই চাই, দই চাই গো? শ্যামলী আমার গাই, তুলনা তাহার নাই । কঙ্কনানদীর ধারে ভোরবেলা নিয়ে যাই তারে— দূর্বাদলঘন মাঠে নদীর ধারে ধারে, তারে সারা বেলা চরাই, চরাই গো । দেহখানি তার চিক্কণ কালো, যত দেখি তত লাগে ভালো । কাছে বসে যাই ব'কে, উত্তর দেয় সে চোখে, পিঠে মোর রাখে মাথা— গায়ে তার হাত বুলাই, হাত বুলাই গো ॥
প্রতিবর্ণীকরণ
Doi chaai go, doi chaai, doi chaai go ? Shyamoli aamar gaai, Tulona taahar naai. Kankananodir dhaare Bhorbela niye jaai taare - Durbadalaghano maatthe Nodir dhaare dhaare dhaare, taare - Saara bela charai, charai go. Dehokhaani taar chikkano kaalo, Jato dekhi tato laage bhaalo. Kaachhe bose jaai boke, Uttar dei se chokhe, Pithe mor raakhe maatha - Gaaye taar haat bulai, haat bulai go.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 2(চণ্ডালিকা)
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- Iman-Kirtan
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
চণ্ডালকন্যা প্রকৃতি দই কিনতে চাইল
একজন মেয়ে সাবধান করে দিল
ওকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছি, ও যে চণ্ডালিনীর ঝি— নষ্ট হবে যে দই সে কথা জান' না কি ॥
প্রতিবর্ণীকরণ
Oke chhnuyo na, chhnuyo na, chhi, O je chandalineer jhee - Nasto habe je doi Se katha jaano na ki.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 3(চণ্ডালিকা)
- রাগ
- ইমন ভুপলি
- তাল
- দদ্র
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
দইওয়ালার প্রস্থান
চুড়িওয়ালার প্রবেশ
ওগো তোমরা যত পাড়ার মেয়ে, এসো এসো দেখো চেয়ে, এনেছি কাঁকনজোড়া সোনালি তারে মোড়া । আমার কথা শোনো, হাতে লহো প'রে, যারে রাখিতে চাহ ধ'রে কাঁকন দুটি বেড়ি হয়ে বাঁধিবে মন তাহার— আমি দিলাম কয়ে ॥
প্রতিবর্ণীকরণ
Ogo tomra jato paarar meye, Eso eso, dekho cheye, Enechhi knaakonjora Sonali taare mora. Aamar katha shono, Haate laho pore, Jaare raakhite chaaho dhore Knaakon duti beri hoye Bnaadhibe mon taahar - Aami dilam koye.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- কফ়ি
- তাল
- খেম্ত
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
প্রকৃতি চুড়ি নিতে হাত বাড়াতেই
ওকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছি, ও যে চণ্ডালিনীর ঝি— নষ্ট হবে যে দই সে কথা জান' না কি ॥
প্রতিবর্ণীকরণ
Oke chhnuyo na, chhnuyo na, chhi, O je chandalineer jhee - Nasto habe je doi Se katha jaano na ki.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 3(চণ্ডালিকা)
- রাগ
- ইমন ভুপলি
- তাল
- দদ্র
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
চুড়িওয়ালা প্রভৃতির প্রস্থান
যে আমারে পাঠাল এই অপমানের অন্ধকারে পূজিব না, পূজিব না সেই দেবতারে পূজিব না । কেন দেব ফুল, কেন দেব ফুল, কেন দেব ফুল আমি তারে— যে আমারে চিরজীবন রেখে দিল এই ধিক্কারে । জানি না হায় রে কী দুরাশায় রে পূজাদীপ জ্বালি মন্দিরদ্বারে । আলো তার নিল হরিয়া দেবতা ছলনা করিয়া, আঁধারে রাখিল আমারে ॥
প্রতিবর্ণীকরণ
Je aamare paathalo ei Apomaaner andhokare Pujibo na, pujibo na, pujibo na sei debotare pujibo na. Keno debo phul,keno debo phul, Keno debo phul aami taare - Je aamare chirojibon Rekhe dilo ei dhikkare. Jaani na haay re ki durashay re Pujadeep jwaali mondirodwaare. Aalo taar nilo horiya Debota chhalona koriya, Aandhare raakhilo aamare.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- সোহিনি
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
পথ বেয়ে বৌদ্ধ ভিক্ষুগণ
ভিক্ষুগণযো সন্নিসিন্নো বরবোধিমূলে, মারস্স সেনং মহতিং বিজেত্বা সম্বোধি মাগঞ্ছি অনন্তঞ্ঞাণো লোকুত্তমো তং পণমামি বুদ্ধং ॥
প্রস্থান
প্রকৃতির মা মায়ার প্রবেশ
কী যে ভাবিস তুই অন্যমনে নিষ্কারণে— বেলা বহে যায়, বেলা বহে যায় যে । রাজবাড়িতে ঐ বাজে ঘণ্টা ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং— বেলা বহে যায় । রৌদ্র হয়েছে অতি তিখনো তোর আঙিনা হয় নি যে নিকোনো, তোলা হল না জল, পাড়া হল না ফল । কখন্ বা চুলো তুই ধরাবি । কখন্ ছাগল তুই চরাবি । ত্বরা কর্, ত্বরা কর্, ত্বরা কর্— জল তুলে নিয়ে তুই চল্ ঘর । রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং— ওই-যে বেলা বহে যায় ॥
প্রতিবর্ণীকরণ
Ki je bhaabis tui onyomone - Niskarone - Bela bohe jaay, bela bohe jaay je. Raajbarite oi baaje ghanta dhang dhang dhang dhang dhang dhang, Bela bohe jaay. Roudra hoyechhe oti tikhno, Aangina hoy ni je nikono. Tola holo na jal, Paara holo na phal. Kakhon ba chulo tui dharabi. Kakhon chhaagol tui charabi. Twara kar twara kar, twara kar - Jal tule niye tui chal ghar. Raajbarite oi baaje ghanta Dhan dhan dhan, dhan dhan dhan- Oi je bela bohe jaay.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- রাগ
- Iman-Kalyan
- তাল
- কহর্ব
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
কাজ নেই, কাজ নেই মা, কাজ নেই মোর ঘরকন্নায় । যাক ভেসে যাক যাক ভেসে সব বন্যায় । জন্ম কেন দিলি মোরে, লাঞ্ছনা জীবন ভ'রে— মা হয়ে আনিলি এই অভিশাপ ! কার কাছে বল্ করেছি কোন্ পাপ, বিনা অপরাধে একি ঘোর অন্যায় ॥
প্রতিবর্ণীকরণ
Kaaj nei, kaaj nei maa, Kaaj nei mor gharkannaay. Jaak bhese jaak, Jaak bhese sab boanyay. Janmo keno dili more - Laanchhona jiban bhore - Ma hoye aanili ei obhshap. Kaar kaachhe bal korechhi kon paap, Bina aporadhe e ki ghor anyay.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 4(চণ্ডালিকা)
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- Behag-Iman
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
থাক্ তবে থাক্ তুই পড়ে, মিথ্যা কান্না কাঁদ্ তুই মিথ্যা দুঃখ গ'ড়ে ॥
প্রতিবর্ণীকরণ
Thaak tabe thaak tui pore- Mithya kaanna knaad tui Mithya dukhho gore.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
প্রস্থান
প্রকৃতির জল তোলা
বুদ্ধশিষ্য আনন্দের প্রবেশ
জল দাও, আমায় জল দাও । রৌদ্র প্রখরতর, পথ সুদীর্ঘ, আমায় জল দাও । আমি তাপিত পিপাসিত, আমায় জল দাও । আমি শ্রান্ত, আমায় জল দাও ॥
প্রতিবর্ণীকরণ
Jalo daao, aamay jalo daao. Roudra prokharotaro, patho sudirgho, Aamay jalo daao. Aami taapito pipasito, Aamay jalo daao. Aami shraanto, Aamaay jalo daao.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- ভৈরবি
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
ইংরেজি
Water, give me water to drink, The sun is high, (I've) travelled long distance, Water please. Exhausted and thirsty I am, Water please. Tired I am, Water please.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস
ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে— আমি চণ্ডালের কন্যা, মোর কূপের বারি অশুচি । তোমারে দেব জল হেন পুণ্যের আমি নহি অধিকারিণী, আমি চণ্ডালের কন্যা ॥
প্রতিবর্ণীকরণ
Khama karo probhu, Khama karo more – Aami chandaaler konya, Mor kuper baari asuchi. Tomare debo jal heno punyer aami Nohi odhikarini, Aami chandaaler konya.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 5(চণ্ডালিকা)
- রাগ
- ভৈরবি
- তাল
- কহর্ব
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
আনন্দযে মানব আমি সেই মানব তুমি কন্যা । সেই বারি তীর্থবারি যাহা তৃপ্ত করে তৃষিতেরে, যাহা তাপিত শ্রান্তেরে স্নিগ্ধ করে সেই তো পবিত্র বারি । জল দাও আমায় জল দাও ।
জল দান
কল্যাণ হোক তব কল্যাণী ॥
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
প্রস্থান
শুধু একটি গণ্ডূষ জল, আহা নিলেন তাঁহার করপুটের কমলকলিকায় । আমার কূপ যে হল অকূল সমুদ্র— এই-যে নাচে এই-যে নাচে তরঙ্গ তাহার, আমার জীবন জুড়ে নাচে— টলোমলো করে আমার প্রাণ, আমার জীবন জুড়ে নাচে । ওগো, কী আনন্দ, কী আনন্দ, কী পরমমুক্তি ! একটি গণ্ডূষ জল— আমার জন্মজন্মান্তরের কালি ধুয়ে দিল গো শুধু একটি গণ্ডূষ জল ॥
প্রতিবর্ণীকরণ
Shudhu ekti gondush jal, Aaha, nilen tnaahar karoputer kamolokolikay. Aamar kup je holo akul somudra - Ei-je naache, ei-ja naache tarongo taahar, Aamar jiban jure naache - Talomalo kare aamar praan, Aamar jiban jure naache. Ogo, ki anondo, ki anondo, ki parom mukti. Ekti gondush jal - Aamar janmojanmantarer kaali dhuye dilo go Shudhu ekti gondush jal.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
মেয়ে-পুরুষের প্রবেশ
ফসল কাটার আহ্বান-গান
মাটি তোদের ডাক দিয়েছে— আয় রে চলে আয় আয় আয় । ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে— মরি হায় হায় হায় । হাওয়ার নেশায় উঠল মেতে, দিগ্বধূরা ফসল-ক্ষেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে ধরার আঁচলে— মরি হায় হায় হায় । মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল । ঘরেতে আজ কে রবে গো, খোলো দুয়ার খোলো । আলোর হাসি উঠল জেগে, পাতায় পাতায় চমক লেগে বনের খুশি ধরে না গো, ওই যে উথলে— মরি হায় হায় হায় ॥
প্রতিবর্ণীকরণ
Maati toder daak diyechhe aay re chole, Aay aay aay. Daala je taar bhorechhe aaj paaka phasole - Mori haay haay haay. Haawar neshaay utthlo mete, Digbodhura phasal-khete, Roder sona chhoriye pare dharar aanchole - Mori haay haay haay. Matther bnaashi shune shune aakash khushi holo. Gharete aaj ke rabe go, Kholo duwar kholo. Aalor haasi utthlo jege, Paatay paatay chamok lege Boner khushi dhare na go, oi-je uthale - Mori haay haay haay.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
ওগো, ডেকো না মোরে ডেকো না । আমার কাজ-ভোলা মন, আছে দূরে কোন্— করে স্বপনের সাধনা । ধরা দেবে না অধরা ছায়া, রচি গেছে মনে মোহিনী মায়া— জানি না এ কী দেবতারি দয়া, জানি না এ কী ছলনা । আঁধার অঙ্গনে প্রদীপ জ্বালি নি, দগ্ধ কাননের আমি যে মালিনী, শূন্য হাতে আমি কাঙালিনী করি নিশিদিনযাপনা । যদি সে আসে তার চরণছায়ে বেদনা আমার দিব বিছায়ে, জানাব তাহারে অশ্রুসিক্ত রিক্ত জীবনের কামনা ॥
প্রতিবর্ণীকরণ
Ogo, deko na more deko na. Aamar kaaj-bhola mon, aachhe dure kon - Kare swaponer saadhona. Dhara debe na adhara chhaaya, Rochi gechhe mone mohinee maaya - Jaani na e ki debotari daya, Jaani na e ki chhalona. Aandhar angane prodeep jwaali ni, Dagdho kaanoner aami je maalinee, Shunyo haate aami kangalinee Kori nishidinjaapona. Jodi se aase taar charonchhaaye Bedona aamar dibo bichhaaye, Jaanabo taahare oshrusikto Rikto jibaner kaamona.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 6(চণ্ডালিকা)
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- কফ়ি
- তাল
- তেযোর
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
দৃশ্য 2
অর্ঘ্য নিয়ে বৌদ্ধনারীদের মন্দিরে গমন
স্বর্ণবর্ণে সমুজ্জ্বল নব চম্পাদলে বন্দিব শ্রীমুনীন্দ্রের পাদপদ্মতলে । পুণ্যগন্ধে পূর্ণ বায়ু হল সুগন্ধিত, পুষ্পমাল্যে করি তাঁর চরণ বন্দিত ॥
প্রতিবর্ণীকরণ
Swarnobarne samujjal nabo champadale Bondibo shrimunindrer padopaddotale. Punyogandhe purno baayu holo sugondhito, Puspomaalle kori taar charon bondito.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 7(চণ্ডালিকা)
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- সাহানা
- তাল
- তেযোর
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
প্রস্থান
ফুল বলে, ধন্য আমি ধন্য আমি মাটির 'পরে । দেবতা ওগো, তোমার সেবা আমার ঘরে । জন্ম নিয়েছি ধূলিতে, দয়া করে দাও ভুলিতে, নাই ধূলি মোর অন্তরে । নয়ন তোমার নত করো, দলগুলি কাঁপে থরোথরো । চরণপরশ দিয়ো দিয়ো, ধূলির ধনকে করো স্বর্গীয়, ধরার প্রণাম আমি তোমার তরে ॥
প্রতিবর্ণীকরণ
Phul bole, dhonno aami maatir pare, Debota ogo, tomar seba aamar ghare. Janmo niyechhi dhulite, daya kore daao bhulite, Naai dhuli mor antare. Nayon tomar nato karo, Dalguli knaape tharo thar. Charonparosho diyo diyo, dhulir dhanke karo swargiyo - Dhorar pronam aami tomar tare.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 502(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- Iman-Kalyan
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 1
- স্বরলিপি
- অনদিকুমর দস্তিদর
- রচনাকাল
- 1933(১৩৪০)
এখনও কোনো অনুবাদ নেই।
মাতুই অবাক ক’রে দিলি আমায় মেয়ে । পুরাণে শুনি না কি তপ করেছেন উমা রোদের জ্বলনে, তোর কি হল তাই ।
হাঁ মা, আমি বসেছি তপের আসনে ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
তোর সাধনা কাহার জন্যে ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
যে আমারে দিয়েছে ডাক, বচনহারা আমাকে দিয়েছে বাক্ । যে আমারি জেনেছে নাম, ওগো তারি নামখানি মোর হৃদয়ে থাক্ । আমি তারি বিচ্ছেদদহনে তপ করি চিত্তের গহনে । দুঃখের পাবকে হয়ে যায় শুদ্ধ অন্তরে মলিন যাহা আছে রুদ্ধ, অপমান-নাগিনীর খুলে যায় পাক ॥
প্রতিবর্ণীকরণ
Je aamare diyechhe daak, Bachonhaara aamake diyechhe baak. Je aamari jenechhe naam, Ogo taari naamkhani mor hridaye thaak. Aami taari bichchhedodahane Top kori chitter gahone. Dukkher paaboke hoye jaay shuddho Antare molin jaaha aachhe ruddho, Apomaan-naginir khule jaay paak.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1933(১৩৪০)
এখনও কোনো অনুবাদ নেই।
কিসের ডাক তোর কিসের ডাক । কোন্ পাতালবাসী অপদেবতার ইশারা তোকে ভুলিয়ে নিয়ে যাবে, আমি মন্ত্র প'ড়ে কাটাব তার মায়া ।
প্রতিবর্ণীকরণ
Kiser daak tor kiser daak. Kon paatalbasi apodebotar ishara Toke bhuliye niye jaabe, Aami montra pore kaatabo taar maaya.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 8(চণ্ডালিকা)
- তাল
- তেযোর
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে— জল দাও, জল দাও ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
পোড়া কপাল আমার ! কে বলেছে তোকে 'জল দাও' ! সে কি তোর আপন জাতের কেউ ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
হাঁ গো মা, সেই কথাই তো ব'লে গেলেন তিনি, তিনি আমার আপন জাতের লোক । আমি চণ্ডালী, সে যে মিথ্যা, সে যে মিথ্যা, সে যে দারুণ মিথ্যা । শ্রাবণের কালো যে মেঘ তারে যদি নাম দাও "চণ্ডাল', তা ব'লে কি জাত ঘুচিবে তার, অশুচি হবে কি তার জল । তিনি ব'লে গেলেন আমায়— নিজেরে নিন্দা কোরো না, মানবের বংশ তোমার, মানবের রক্ত তোমার নাড়ীতে । ছি ছি মা, মিথ্যা নিন্দা রটাস নে নিজের, সে-যে পাপ । রাজার বংশে দাসী জন্মায় অসংখ্য, আমি সে দাসী নই । দ্বিজের বংশে চণ্ডাল কত আছে, আমি নই চণ্ডালী ।
প্রতিবর্ণীকরণ
Hnaa go maa, sei kothaai to bole gelen tini, Tini aamar aapon jaater lok. Aami chandali, se je mithya, se je mithya, Se je daarun mithya. Shraboner kaalo je megh Taare jodi naam daao chandal, Ta bole ki jaat ghuchibe taar, Ashuchi habe taar jal. Tini bole gelen aamay - Nijere ninda koro na, Maanober bangsho tomar, Maanober rakto tomar naarite. Chhi chhi maa, mithya ninda rotas ne nijer, Se je paap. Raajar bangshe daasi janmay asonkho, Aami se daasi noi. Dwijer bangshe chandal kato aachhe, Aami noi chandali.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
কী কথা বলিস তুই, আমি যে তোর ভাষা বুঝি নে । তোর মুখে কে দিল এমন বাণী । স্বপ্নে কি কেউ ভর করেছে তোকে তোর গতজন্মের সাথি । আমি যে তোর ভাষা বুঝি নে ।
প্রতিবর্ণীকরণ
Ki katha bolis tui, Aami je tor bhaasha bujhi ne Tor mukhe ke dilo emon baani. Swapne ki keu bhar korechhe toke Tor gatojanmer saathi. Aami je tor bhaasha bujhi ne.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
এ নতুন জন্ম, নতুন জন্ম, নতুন জন্ম আমার । সেদিন বাজল দুপুরের ঘণ্টা, ঝাঁ ঝাঁ করে রোদ্দুর, স্নান করাতেছিলেম কুয়োতলায় মা-মরা বাছুরটিকে । সামনে এসে দাঁড়ালেন বৌদ্ধ ভিক্ষু আমার— বললেন, জল দাও । শিউরে উঠল দেহ আমার, চমকে উঠল প্রাণ । বল্ দেখি মা, সারা নগরে কি কোথাও নেই জল ! কেন এলেন আমার কুয়োর ধারে, আমাকে দিলেন সহসা মানুষের তৃষ্ণা-মেটানো সম্মান ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- Uncategorized · 9
এখনও কোনো অনুবাদ নেই।
বলে, দাও জল, দাও জল । দেব আমি কে দিয়েছে হেন সম্বল । কালো মেঘ-পানে চেয়ে এল ধেয়ে চাতক বিহ্বল— বলে, দাও জল । ভূমিতলে হারা উৎসের ধারা অন্ধকারে কারাগারে । কার সুগভীর বাণী দিল হানি কালো শিলাতল— বলে দাও জল ॥
প্রতিবর্ণীকরণ
Bole, daao jal, daao jal. Debo aami ke diyechhe heno sambal. Kaalo megh-paane cheye Elo dheye Chatok bihwal - Bale, daao jal. Bhumitale haara Uthser-dhaara Andhokare Kaaragare. Kaar sugobheer baani Dilo haani Kaalo shilatal - Bale, daao jal.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- বেহগ
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1933(১৩৪০)
এখনও কোনো অনুবাদ নেই।
বাছা, মন্ত্র করেছে কে তোকে, তোর পথ-চাওয়া মন টান দিয়েছে কে ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
সে যে পথিক আমার, হৃদয়পথের পথিক আমার । হায় রে আর সে তো এল না এল না, এ পথে এল না, আর সে যে চাইল না জল । আমার হৃদয় তাই হল মরুভূমি, শুকিয়ে গেল তার রস— সে যে চাইল না জল ।
প্রতিবর্ণীকরণ
Se je pothik aamar, Hridaypather pothik aamar. Haay re, aar se to elo na, elo na, E pathe elo na. Aar se je chaailo na jol. Aamar hriday taai holo morubhumi, Shukiye gelo taar rash - Se je chaailo na, chaailo na, chaailo na jol.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 10(চণ্ডালিকা)
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- Mishra-Behag
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1937(১৩৪৪)
এখনও কোনো অনুবাদ নেই।
চক্ষে আমার তৃষ্ণা ওগো, তৃষ্ণা আমার বক্ষ
জুড়ে।
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে॥
ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, মনকে
সুদূর শূন্যে ধাওয়ায়–
অবগুন্ঠন যায় যে উড়ে॥
যে ফুল কানন করত আলো
কালো হয়ে সে শুকালো।
ঝরনারে কে দিল
বাধা–
নিষ্ঠুর পাষাণে বাঁধা
দুঃখের শিখরচূড়ে॥ প্রতিবর্ণীকরণ
Chokkhe aamar trishna, ogo trishna aamar bokkho jure. Aami bristibiheen boishakhee din, santape praan jaay je pure. Jhar utthechhe tapto haaway haaway, monke sudur shunye dhaaway - Abogunthan jaay je ure. Je phul kaanon korto aalo, Kaalo hoye se shukalo. Jharnare ke dilo baadha - nishtthur paashane bnaadha Dukkher shikharochure.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 25(প্রকৃতি)
- উপ-পর্যায়
- গ্রিস্ম
- তাল
- অর্ধ ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- গ্রিশ্ম
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1933(১৩৪০)
হিন্দি
नयनों में छाए तृष्णा ओहो तृष्णा मेरा हृदय घेरे मैं हुं वर्षा विहीन वैशाखी-दिन संतप्त प्राण जायें रे जले । आंधि वहे तपती हवाएं, मनको सुदूर सुनेमें ले जाएं । अब घूंघट जाए रे, उड़े रे ॥ जो फूल कानन में थे आलोकमय । काले बने वो मुझयि, काले बने वो मुझयि रे हाय । झरने को यों किसने रोका, निष्ठुर पत्थर से बांधे - दुखद शिखर चढ़े ॥
অনুবাদক জলজ ভদুরি উৎস
বাছা, সহজ ক'রে বল আমাকে মন কাকে তোর চায় । বেছে নিস মনের মতন বর— রয়েছে তো অনেক আপন জন । আকাশের চাঁদের পানে হাত বাড়াস নে ।
প্রতিবর্ণীকরণ
Baachha, sahoj kore bol aamake Mon kaake tor chaay. Bechhe nis moner moton bor - Royechhe to anek aapon jon. Aakasher chnaader paane Haat baaras ne.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- বেহগ
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
আমি চাই তাঁরে আমারে দিলেন যিনি সেবিকার সম্মান, ঝড়ে-পড়া ধুতরো ফুল ধুলো হতে তুলে নিলেন যিনি দক্ষিণ করে । ওগো প্রভু, ওগো প্রভু সেই ফুলে মালা গাঁথো, পরো পরো আপন গলায়, ব্যর্থ হতে তারে দিয়ো না দিয়ো না ।
প্রতিবর্ণীকরণ
Aami chaai tnaare Aamare dilen jini sebikar sammaan, Jhore-pora dhutro phul Dhulo hote tule nilen jini dokhino kare. Ogo probhu, ogo probhu, Sei phule maala gnaantho, Paro paro aapon galay, Byartho hote taare diyo naa, diyo naa.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 11(চণ্ডালিকা)
- তাল
- কহর্ব
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
এখনও কোনো অনুবাদ নেই।
রাজবাড়ির অনুচরের প্রবেশ
সাত দেশেতে খুঁজে খুঁজে গো শেষকালে এই ঠাঁই ভাগ্যে দেখা পেলেম রক্ষা তাই ।
প্রতিবর্ণীকরণ
Saat deshete khnuje khnuje go Sheshkaale ei tthai Bhaagye dekha pelem rokkha taai.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
কেন গো কী চাই ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
রানীমার পোষা পাখি কোথায় উড়ে গেছে— সেই নিদারুণ শোকে ঘুম নেই তাঁর চোখে, ও চারণের বউ । ফিরিয়ে এনে দিতেই হবে তোকে, ও চারণের বউ ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
উড়োপাখি আসবে ফিরে এমন কী গুণ জানি ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
মিথ্যে ওজর শুনব না, শুনব না, শুনবে না তোর রানী । জাদু ক'রে মন্ত্র প'ড়ে ফিরে আনতেই হবে খালাস পাবি তবে, ও চারণের বউ ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
প্রস্থান
ওগো মা, ওই কথাই তো ভালো । মন্ত্র জানিস তুই, মন্ত্র প'ড়ে দে তাঁকে তুই এনে ।
প্রতিবর্ণীকরণ
Ogo maa, oi kathai to bhaalo. Montro jaanis tui, Montro pore De tnaake tui ene.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 12(চণ্ডালিকা)
- রাগ
- খম্বজ
- তাল
- কহর্ব
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
ওরে সর্বনাশী, কী কথা তুই বলিস— আগুন নিয়ে খেলা ! শুনে বুক কেঁপে ওঠে, ভয়ে মরি ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
আমি ভয় করি নে মা, ভয় করি নে । ভয় করি মা, পাছে সাহস যায় নেমে, পাছে নিজের আমি মূল্যে ভুলি । এত বড়ো স্পর্ধা আমার, এ কী আশ্চর্য ! এই আশ্চর্য সে'ই ঘটিয়েছে— তারো বেশি ঘটবে না কি, আসবে না আমার পাশে, বসবে না আধো-আঁচলে?
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
তাঁকে আনতে যদি পারি মূল্য দিতে পারবি কি তুই তার । জীবনে কিছুই যে তোর থাকবে না বাকি ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই না, কিছুই না । যদি আমার সব মিটে যায় সব মিটে যায়, তবেই আমি বেঁচে যাব যে চিরদিনের তরে যখন কিছুই থাকবে না । দেবার আমার আছে কিছু এই কথাটাই যে ভুলিয়ে রেখেছিল সবাই মিলে— আজ জেনেছি, আমি নই-যে অভাগিনী; দেবই আমি, দেবই আমি, দেব, উজাড় করে দেব আমারে । কোনো ভয় আর নেই আমার । পড়্ তোর মন্তর, পড়্ তোর মন্তর, ভিক্ষুরে নিয়ে আয় অমানিতার পাশে, সে'ই তারে দিবে সম্মান— এত মান আর কেউ দিতে কি পারে ।
প্রতিবর্ণীকরণ
Na, kichhui thaakbe na, kichhui thaakbe na, Kichhui na, kichhui na. Jodi aamar sab mite jaay, Sab mite jaay, Tobei aami bneche jaabo je Chirodiner tare Jakhon kichhui thaakbe na. Debar aamar aachhe kichhu Ei kothatai je Bhuliye rekhechhilo sabai mile - Aaj jenechhi aami noi-je abhaagini; Deboi aami, deboi aami, debo, Ujaar kore debo aamare. Kono bhay aar nei aamar. Por tor montor, por tor montor, Bhikkhure niye aay omanitaar paashe, Sei taare dibe samman - Eto maan aar keu dite ki paare.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
বাছা, তুই যে আমার বুকচেরা ধন । তোর কথাতেই চলেছি পাপের পথে, পাপীয়সী । হে পবিত্র মহাপুরুষ, আমার অপরাধের শক্তি যত ক্ষমার শক্তি তোমার আরো অনেক গুণে বড়ো । তোমারে করিব অসম্মান— তবু প্রণাম, তবু প্রণাম, তবু প্রণাম ।
প্রতিবর্ণীকরণ
Baachha, tui je aamar buk chera dhon. Tor kothatei cholechhi Paaper pothe paapiyosi. Hey pobitra mahapurush, Aamar aporadher shokti jato Khomar shoti tomar Aaro onek gune boro. Tomare koribo asomman – Tabu pronam, tabu pronam tabu pronam.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- রাগ
- Nat-kedara
- তাল
- কহর্ব
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
আমায় দোষী করো । ধুলায়-পড়া ম্লান কুসুম পায়ের তলায় ধরো । অপরাধে ভরা ডালি নিজ হাতে করো খালি, তার পরে সেই শূন্য ডালায় তোমার করুণা ভরো— আমায় দোষী করো । তুমি উচ্চ, আমি তুচ্ছ ধরব তোমায় ফাঁদে আমার অপরাধে । আমার দোষকে তোমার পুণ্য করবে তো কলঙ্কশূন্য— ক্ষমায় গেঁথে সকল ত্রুটি গলায় তোমার পরো ॥
প্রতিবর্ণীকরণ
Aamay, dosi karo. Dhulay-pora mlaan kusum Paayer talai dharo. Aporadhe bhara daali Nijo haate karo khaali, Taar pare sei shunyo daalay Tomar koruna bharo - Aamay doshi karo. Tumi uchcho, tumi tuchchho Dhorbo tomay phnaade Aamar aporadhe. Aamar doshke tomar punyo Korbo to kalonko shunyo go - Khamay gnethe sakal truti Galay tomar paro.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 13(চণ্ডালিকা)
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- ভৈরবি
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1933(১৩৪০)
এখনও কোনো অনুবাদ নেই।
কী অসীম সাহস তোর, মেয়ে ।
প্রতিবর্ণীকরণ
Ki asim saahas tor, meye. Aamar saahas! Tnaar saahaser nai tulona. Keu je kotha bolte paare ni Tini bole dilen kato sahoje – Jal daao. Oi ektu baani – Taar dipti kato; Aalo kore dilo aamar saara janmo. Buker opor kaalo paathor chaapa chhilo je, Setake tthale dilo – Utholi utthlo raser dhaara.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
আমার সাহস ! তাঁর সাহসের নাই তুলনা । কেউ যে কথা বলতে পারে নি তিনি ব'লে দিলেন কত সহজে— জল দাও । ওই একটু বাণী— তার দীপ্তি কত; আলো ক'রে দিল আমার সারা জন্ম । বুকের উপর কালো পাথর চাপা ছিল যে, সেটাকে ঠেলে দিল— উথলি উঠল রসের ধারা ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
ওরা কে যায় পীতবসন-পরা সন্ন্যাসী ।
প্রতিবর্ণীকরণ
Ora ke jaay Peetobason pora sonnyasi.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- রম্কেলি
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
বৌদ্ধ ভিক্ষুর দল
নমো নমো বুদ্ধদিবাকরায়, নমো নমো গোতমচন্দিমায়, নমো নমো নন্তগুণণ্ণরায়, নমো নমো সাকিয়নন্দনায় । মা, ওই যে তিনি চলেছেন সবার আগে আগে ! ফিরে তাকালেন না, ফিরে তাকালেন না— তাঁর নিজের হাতের এই নূতন সৃষ্টিরে আর দেখিলেন না চেয়ে ! এই মাটি, এই মাটি, এই মাটিই তোর আপন রে ! হতভাগিনী, কে তোরে আনিল আলোতে শুধু এক নিমেষের জন্যে ! থাকতে হবে তোকে মাটিতেই সবার পায়ের তলায় ।
প্রতিবর্ণীকরণ
Maa, oi je tini cholechhen Sabar aage aage ! Phire taakalen na, phire taakalen na - Tnaar nijer haater ei nuton srishtire Aar dekhilen na cheye. Ei maati, ei maati, ei maatii tor Aapon re ! Hatobhagini, ke tore aanilo aalote Sudhu ek nimesher jonye ! Thaakte hobe toke maatitei Sabar paayer tolay.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- Hamir-Kedara
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
ওরে বাছা, দেখতে পারি নে তোর দুঃখ— আনবই আনবই, আনবই তারে মন্ত্র প'ড়ে ।
প্রতিবর্ণীকরণ
Ore baachha, dekhte paari ne tor dukkho - Aanboi aanboi, aanboi taare Montro pore.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 14(চণ্ডালিকা)
- রাগ
- Mishra-Kedar
- তাল
- ঝপ্তাল
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
এখনও কোনো অনুবাদ নেই।
পড়্ তুই সব চেয়ে নিষ্ঠুর মন্ত্র, পাকে পাকে দাগ দিয়ে জড়ায়ে ধরুক ওর মনকে । যেখানেই যাক, কখনো এড়াতে আমাকে পারবে না, পারবে না ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
আকর্ষণীমন্ত্রে যোগ দেবার জন্যে মা তার শিষ্যাদলকে ডাক দিল
মাআয় তোরা আয়, আয় তোরা আয় ।
তাদের প্রবেশ ও নৃত্য
যায় যদি যাক সাগরতীরে— আবার আসুক, আসুক ফিরে । রেখে দেব আসন পেতে হৃদয়েতে । পথের ধুলো ভিজিয়ে দেব অশ্রুনীরে । যায় যদি যাক শৈলশিরে— আসুক ফিরে, আসুক ফিরে । লুকিয়ে রব গিরিগুহায়, ডাকব উহায়— আমার স্বপন ওর জাগরণ রইবে ঘিরে ॥
প্রতিবর্ণীকরণ
Jaay jodi jaak saagorotire - Aabar aasuk, aasuk phire. Rekhe debo aason pete Hridayete. Pather dhulo bhijiye debo Oshrunire. Jaay jodi jaak shoiloshire - Aasuk phire, aasuk phire. Lukiye rabo giriguhay, Daakbo uhaay - Aamar swapon or jaagoran Roibe phire.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- কফ়ি
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1933(১৩৪০)
এখনও কোনো অনুবাদ নেই।
মায়ের মায়ানৃত্য
ভাবনা করিস নে তুই— এই দেখ্ মায়াদর্পণ আমার, হাতে নিয়ে নাচবি যখন দেখতে পাবি তাঁর কী হল দশা । এইবার এসো এসো রুদ্রভৈরবের সন্তান, জাগাও তাণ্ডবনৃত্য ।
প্রতিবর্ণীকরণ
Bhaabna koris ne tui - Ei dekh maayadarpan aamar, Haate niye naachbi jakhon Dekhte paabi tnaar ki holo dasha. Eibaar eso eso rudrobhoirabher santan, Jaagao taandab nrityo.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
দৃশ্য 3
মায়ের মায়ানৃত্য
ওই দেখ্ পশ্চিমে মেঘ ঘনালো, মন্ত্র খাটবে মা, খাটবে— উড়ে যাবে শুষ্ক সাধনা সন্ন্যাসীর শুকনো পাতার মতন । নিববে বাতি, পথ হবে অন্ধকার, ঝড়ে-বাসা-ভাঙা পাখি ঘুরে ঘুরে পড়বে এসে মোর দ্বারে । দুরু দুরু করে মোর বক্ষ, মনের মাঝে ঝিলিক দিতেছে বিজুলি । দূরে যেন ফেনিয়ে উঠেছে সমুদ্র— তল নেই, কূল নেই তার । মন্ত্র খাটবে মা, খাটবে ।
প্রতিবর্ণীকরণ
Oi dekh poschime megh ghanalo, Montro khaatbe ma, khaatbe - Ure jaabe shuska saadhona sonnyasir Shukno paatar moton. Nibbe baati, path habe andhokaar, Jhare-baasa-bhaanga paakhi Ghure ghure porbe ese mor dwaare. Duru duru kare mor bokkho, Moner maajhe jhilik ditechhe bijuli. Dure jeno pheniye utthechhe somudro - Tal nei, kul nei taar. Montro khaatbe ma, khaatbe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 15(চণ্ডালিকা)
- তাল
- কহর্ব
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
এইবার আয়নার সামনে নাচ্ দেখি তুই, দেখ্ দেখি কী ছায়া পড়ল ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
প্রকৃতির নৃত্য
লজ্জা ছি ছি লজ্জা ! আকাশে তুলে দুই বাহু অভিশাপ দিচ্ছেন কাকে । নিজেরে মারছেন বহ্নির বেত্র, শেল বিঁধছেন যেন আপনার মর্মে ।
প্রতিবর্ণীকরণ
Lajja! chhi chhi lajja ! Aakashe tule dui baahu Obhishap dichchhen kaare. Nijere maarchhen bohnir betro, Shel bnidhchhen jeno aaponar marme.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- সোহিনি
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1933(১৩৪০)
এখনও কোনো অনুবাদ নেই।
ওরে বাছা, এখনি অধীর হলি যদি, শেষে তোর কী হবে দশা ।
প্রতিবর্ণীকরণ
Ore baacha, ekhoni adhir holi jodi, Sheshe tor ki hobe dasha.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
আমি দেখব না, আমি দেখব না, আমি দেখব না তোর দর্পণ । বুক ফেটে যায়, যায় গো, বুক ফেটে যায় । কী ভয়ংকর দুঃখের ঘূর্ণিঝঞ্ঝা— মহান বনস্পতি ধুলায় কি লুটাবে, ভাঙবে কি অভ্রভেদী তার গৌরব । দেখব না, আমি দেখব না তোর দর্পণ । না না না ।
প্রতিবর্ণীকরণ
Aami dekhbo naa, aami dekhbo naa, Aami dekhbo na tor darpan. Buk phete jaay, jaay go, buk phete jaay. Aami dekhbo naa. Ki bhayankar dukkher ghurnijhanjha - Mohan bonospoti dhulay ki lutabe, Bhaangbe ki abhrobhedi taar gourab. Aami dekhbo naa, aami dekhbo naa, Aami dekhbo na tor darpan. Na na na.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 16(চণ্ডালিকা)
- রাগ
- সোহিনি
- তাল
- কহর্ব
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
থাক্ থাক্ তবে থাক্ এই মায়া । প্রাণপণে ফিরিয়ে আনব মোর মন্ত্র— নাড়ী যদি ছিঁড়ে যায় যাক, ফুরায়ে যায় যদি যাক নিশ্বাস ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
সেই ভালো মা, সেই ভালো । থাক্ তোর মন্ত্র, থাক্ তোর— আর কাজ নাই, কাজ নাই ,কাজ নাই । না না না, পড়্ মন্ত্র তুই, পড়্ তোর মন্ত্র— পথ তো আর নেই বাকি ! আসবে সে, আসবে সে, আসবে, আমার জীবনমৃত্যু-সীমানায় আসবে । নিবিড় রাত্রে এসে পৌঁছবে পান্থ, বুকের জ্বালা দিয়ে আমি জ্বালিয়ে দিব দীপখানি— সে আসবে ।
প্রতিবর্ণীকরণ
Sei bhaalo ma, sei bhaalo. Thaak tor montro, thaak tor – Aar kaaj naai, kaaj naai, kaaj naai. Na na na, por montro tui, por tor montro – Path to aar nei baaki ! Aasbe se, aasbe se, aasbe, Aamar jibonmrityu-simanay aasbe. Nibiro raatre ese pouchhobe paantho, Buker jwaala diye aami Jwaaliye debo deepkhani – Se aasbe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
দুঃখ দিয়ে মেটাব দুঃখ তোমার । স্নান করাব অতল জলে বিপুল বেদনার । মোর সংসার দিব যে জ্বালি, শোধন হবে এ মোহের কালি— মরণব্যথা দিব তোমার চরণে উপহার ॥
প্রতিবর্ণীকরণ
Dukkho diye matabo dukkho tomar. Snaan karabo atal jale bipulo bedonar. Mor sangsar dibo je jwaali, sodhan habe e moher kaali, Maronbyatha dibo tomar charone upohar.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- বগেশ্রী
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1933(১৩৪০)
এখনও কোনো অনুবাদ নেই।
বাছা, মোর মন্ত্র আর তো বাকি নেই, প্রাণ মোর এল কণ্ঠে ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
প্রকৃতি মা গো, এতদিনে মনে হচ্ছে যেন টলেছে আসন তাঁহার । ওই আসছে, আসছে, আসছে । যা বহু দূরে, যা লক্ষ যোজন দূরে, যা চন্দ্রসূর্য পেরিয়ে, ওই আসছে, আসছে, আসছে— কাঁপছে আমার বক্ষ ভূমিকম্পে ।
প্রতিবর্ণীকরণ
Maa go, etodine mone hochchhe jeno Tolechhe aason tnaahar. Oi aaschhe, aaschhe, aaschhe. Ja bohu dure, ja lokkho jojan dure, Ja chandrosurjo periye, Oi aaschhe, aaschhe, aaschhe - Knaapchhe aamar bokkho bhumikompe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
বল্ দেখি বাছা, কী তুই দেখছিস আয়নায় ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
ঘন কালো মেঘ তাঁর পিছনে, চারি দিকে বিদ্যুৎ চমকে । অঙ্গ ঘিরে ঘিরে তাঁর অগ্নির আবেষ্টন, যেন শিবের ক্রোধানলদীপ্তি । তোর মন্ত্রবাণী ধরি কালীনাগিনীমূর্তি গর্জিছে বিষনিশ্বাসে, কলুষিত করে তাঁর পুণ্যশিখা ।
প্রতিবর্ণীকরণ
Ghano kaalo megh tnaar pichone, Chaaridike bidyut chamoke, Ango ghire ghire tnaar Ognir aabeshton - Jeno shiber krodhanoldipti ! Tor montrobaani dhori kaalinaaginimurti Gorjiche bishonishwase, Kolushito kore tnaar punyoshikha.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 17(চণ্ডালিকা)
- রাগ
- সাহানা
- তাল
- কহর্ব
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
আনন্দের ছায়া-অভিনয়
ওরে পাষাণী, কী নিষ্ঠুর মন তোর, কী কঠিন প্রাণ, এখনো তো আছিস বেঁচে ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
ক্ষুধার্ত প্রেম তার নাই দয়া, তার নাই ভয়, নাই লজ্জা । নিষ্ঠুর পণ আমার, আমি মানব না হার, মানব না হার— বাঁধব তাঁরে মায়াবাঁধনে, জড়াব আমারি হাসি-কাঁদনে । ওই দেখ্, ওই নদী হয়েছেন পার— একা চলেছেন ঘন বনের পথে । যেন কিছু নাই তাঁর চোখের সম্মুখে— নাই সত্য, নাই মিথ্যা; নাই ভালো, নাই মন্দ । দুর্বল হোস নে হোস নে, এইবার পড়্ তোর শেষনাগমন্ত্র— নাগপাশ-বন্ধনমন্ত্র ।
প্রতিবর্ণীকরণ
Khudharto prem, taar naai daya, Taar naai bhoy, Naai lajja. Nistthur pan aamar, Aami maanbo na haar, maanbo na haar - Bnaadhbo taare maayabnaadhone, Jarabo aamari haasi-knaadane. Oi dekh, oi nodi hoyechhen paar - Eka cholechhen ghano boner pathe. Jeno kichhu naai taar chokher sammukhe - Naai sotyo, naai mithya; Naai bhaalo, naai mando.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 18(চণ্ডালিকা)
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- ভৈরবি
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
মাকে নাড়া দিয়ে
জাগে নি এখনো জাগে নি রসাতলবাসিনী নাগিনী । বাজ্ বাজ্ বাজ্ বাঁশি, বাজ্ রে মহাভীমপাতালী রাগিণী, জেগে ওঠ্ মায়াকালী নাগিনী— ওরে মোর মন্ত্রে কান দে— টান দে, টান দে, টান দে, টান দে । বিষগর্জনে ওকে ডাক দে— পাক দে, পাক দে, পাক দে,পাক দে । গহ্বর হতে তুই বার হ, সপ্তসমুদ্র পার হ । বেঁধে তারে আন্ রে— টান্ রে, টান্ রে, টান্ রে, টান্ রে । নাগিনী জাগল, জাগল, জাগল— পাক দিতে ওই লাগল, লাগল, লাগল— মায়াটান ওই টানল, টানল, টানল । বেঁধে আনল, বেঁধে আনল, বেঁধে আনল ॥ এইবার নৃত্যে করো আহ্বান— ধর্ তোরা গান । আয় তোরা যোগ দিবি আয় যোগিনীর দল । আয় তোরা আয়, আয় তোরা আয়, আয় তোরা আয় ।
প্রতিবর্ণীকরণ
Jaage ni ekhono jaage ni Rasaatalobaasini naagini. Baaj baaj baaj bnaashi, baaj re Mahabhimopaatali naagini - Jege otth maayakaali naagini - Ore mor montre kaan de - Taan de, taan de, taan de, taan de. Bishogarjone ok daak de - Paak de, paak de, paak de, paak de. Gahobar hote tui baar haw, Saptosomudro paar haw. Bnendhe taare aan re - Taan re, taan re, taan re, taan re. Naagini jaaglo, jaaglo, jaaglo - Paak dite oi laaglo, laaglo, laaglo - Maayataan oi taanlo, taanlo, taanlo. Bnedhe aanlo, bnedhe aanlo. Eibaar nritye karo aahovan Dhar tora gaan, Aay tora jog dibi aay Joginir dol. Aay tora aay, Aay tora aay, Aay tora aay.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- ভৌপলি
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন
তেমনি উঠে এসো এসো।
শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে অগ্নি
তেমনি তুমি
এসো এসো॥
ঈশানকোণে কালো মেঘের নিষেধ বিদারি
যেমন আসে সহসা বিদ্যুৎ
তেমনি তুমি চমক হানি এসো হৃদয়তলে–
এসো তুমি, এসো তুমি, এসো এসো॥
আঁধার যবে পাঠায় ডাক মৌন ইশারায়
যেমন আসে কালপুরুষ সন্ধ্যাকাশে
তেমনি তুমি এসো তুমি এসো এসো।
সুদূর হিমগিরির শিখরে
মন্ত্র যবে প্রেরণ করে তাপস বৈশাখ
প্রখর তাপে কঠিন ঘন তুষার গলায়ে,
বন্যাধারা যেমন নেমে আসে,
তেমনি তুমি এসো তুমি এসো এসো॥ প্রতিবর্ণীকরণ
Ghumer ghano gahan hote jemon aase swapno, Temni utthe eso eso. Shomishaakhar bakkho hote jemon jwale ogni, Temni tumi, eso eso. Ishankone kaalo megher nishedh bidari Jemon aase sahosa bidyut, Temni tumi chamok haani eso hridayotale, Eso tumi, eso tumi, eso eso. Aandhar jabe paathai daak mouno ishaaray, Jemon aase kaalpurush sondhakashe Temni tumi eso, tumi eso eso. Sudur himgirir sikhare Montro jabe preran kare taapas boishakh, Prokhar taape kotthin ghano tushar golaye Bonyadhaara jemon neme aase, Temni tumi eso, tumi eso eso.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- Sohini-Paraj
- তাল
- ঝম্পক
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1937(১৩৪৪)
এখনও কোনো অনুবাদ নেই।
আর দেরি করিস নে, দেখ্ দর্পণ— আমার শক্তি হল যে ক্ষয় ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
না, দেখব না আমি দেখব না, আমি শুনব— মনের মধ্যে আমি শুনব, ধ্যানের মধ্যে আমি শুনব, তাঁর চরণধ্বনি । ওই দেখ্ এল ঝড়, এল ঝড়, তাঁর আগমনীর ওই ঝড়— পৃথিবী কাঁপছে থরো থরো থরো থরো, গুরু গুরু করে মোর বক্ষ ।
প্রতিবর্ণীকরণ
Na, dekhbo na, aami dekhbo na. Aami shunbo - Moner modhye aami shunbo, Dhyaner modhye aami shunbo Tnaar charonodhwoni. Oi dekh, oi elo jhor, elo jhor, Tnaar aagomonir oi jhor - Prithibi knaapchhe tharo tharo tharo tharo, Guru guru kore mor bokkho.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা · 19(চণ্ডালিকা)
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- খম্বজ
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
তোর অভিশাপ নিয়ে আসে হতভাগিনী ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
অভিশাপ নয় নয়, অভিশাপ নয় নয়— আনছে আমার জন্মান্তর, মরণের সিংহদ্বার ওই খুলছে । ভাঙল দ্বার, ভাঙল প্রাচীর, ভাঙল এ জন্মের মিথ্যা । ওগো আমার সর্বনাশ, ওগো আমার সর্বস্ব, তুমি এসেছ আমার অপমানের চূড়ায় । মোর অন্ধকারের ঊর্ধ্বে রাখো তব চরণ জ্যোতির্ময় ।
প্রতিবর্ণীকরণ
Obhishap noy noy, Obhishap noy noy- Aanchhe aamar janmantar, Maroner singhadwaar Oi khulchhe. Bhaanglo dwaar, Bhaanglo pracheer, Bhaanglo e janmer mithya. Ogo aamar sarbonash, Ogo aamar sarboswo, Tumi esechho Aamar apomaner churay. Mor andhokarer urdhe raakho Tabo charon jyotirmoy.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- চণ্ডালিকা
- উপ-পর্যায়
- চন্দলিক
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- চন্দলিক
- স্বরবিতান খণ্ড
- 18 (Chandalika)
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।
ও নিষ্ঠুর মেয়ে, আর যে সহে না, সহে না, সহে না ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
ওমা, ওমা, ওমা, ফিরিয়ে নে তোর মন্ত্র এখনি এখনি এখনি । ও রাক্ষুসী, কী করলি তুই, কী করলি তুই— মরলি নে কেন পাপীয়সী । কোথা আমার সেই দীপ্ত সমুজ্জ্বল শুভ্র সুনির্মল সুদূর স্বর্গের আলো । আহা কী ম্লান, কী ক্লান্ত— আত্মপরাভব কী গভীর । যাক যাক যাক, সব যাক, সব যাক— অপমান করিস নে বীরের, জয় হোক তাঁর, জয় হোক ।
প্রতিবর্ণীকরণ
O ma, o ma, o ma, Phiriye ne tor montro Ekhoni ekhoni ekhoni. O raakkhusi, ki korli tui, Ki korli tui - Morli ne keno paapiyosi. Kotha aamar sei dipto somujjwal Subhra sunirmol Sudur swarger aalo. Aaha ki mlaan, ki klaanto – Atmoparabhab ki gobhir. Jaak jaak jaak, Sob jaak, Sob jaak, Apomaan koris ne birer, Joy hok tnaar, Joy hok.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
আনন্দের প্রবেশ
প্রভু, এসেছ উদ্ধারিতে আমায়, দিলে তার এত মূল্য, নিলে তার এত দুঃখ । ক্ষমা করো, ক্ষমা করো— মাটিতে টেনেছি তোমারে, এনেছি নীচে, ধূলি হতে তুলি নাও আমায় তব পুণ্যলোকে । ক্ষমা করো । জয় হোক তোমার জয় হোক ।
প্রতিবর্ণীকরণ
Parobaasi, chole eso ghare Anukul somiran-bhore. Oi dekho katobar holo kheya-paarapar, Saarigaan uthilo ambore. Aakashe aakashe aayojon, Baatase baatase aamontron. Mon je dilo naa saara, taai tumi grihochhara Nirbasito baahire antare.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বিচিত্র · 109(বিচিত্র)
- উপ-পর্যায়
- চন্দলিক
- রাগ
- Iman-Kalyan
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 1
- স্বরলিপি
- অনদিকুমর দস্তিদর
- রচনাকাল
- 1926(১৩৩৩)
ইংরেজি
Come back home, O' migrator, Riding the wind blowing in favour. Look at the ferry-boat - Crossing, turning and afloat, SAARI songs quivering across the air. The sky elaborate in illustration, The air fragrant in expectation. Yet you find no solace, Émigré you are hence, Both mind and body in expatriation.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস
কল্যাণ হোক তব, কল্যাণী ।
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
এখনও কোনো অনুবাদ নেই।
সকলে বুদ্ধকে প্রণাম
সকলেবুদ্ধো সুসুদ্ধো করুণামহাণ্ণবো, যোচ্চন্ত সুদ্ধব্বর ঞানলোচনো লোকস্স পাপুপকিলেসঘাতকো বন্দামি বুদ্ধং অহমাদরেণ তং ॥