আমারে ডাক দিল কে ভিতর-পানে–
ওরা যে
ডাকতে জানে॥
আশ্বিনে ওই শিউলিশাখে
মৌমাছিরে যেমন ডাকে
প্রভাতে সৌরভের গানে॥
ঘরছাড়া আজ ঘর পেল
যে,
আপন মনে রইল ম’জে।
হাওয়ায় হাওয়ায় কেমন ক’রে খবর যে
তার পৌঁছল রে
ঘর-ছাড়া ওই মেঘের কানে॥
প্রতিবর্ণীকরণ
Aamare daak dilo ke bhitar-paane -
Ora je daakte jaane.
Aashwine oi shiulishaakhe
Moumaachire kemon daake
Probhate sourabher gaan.
Gharchhaara aaj ghar pelo je, aapon mone roilo moje.
Haaway haaway kemon kore khabor se taar pnoucholo re
Ghar-chhaara oi megher kaane.
দিনেন্দ্রনাথ ঠাকুরদিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain
রচনাকাল
1921(১৩২৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।