আমারে করো তোমার বীণা
Amare karo tomar beena
প্রেম
৩৩ আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে। উঠিবে বাজি তন্ত্রীরাজি মোহন অঙ্গুলে॥ কোমল তব কমলকরে, পরশ করো পরান-’পরে, উঠিবে হিয়া গুঞ্জরিয়া তব শ্রবণমূলে॥ কখনো সুখে কখনো দুখে কাঁদিবে চাহি তোমার মুখে, চরণে পড়ি রবে নীরবে রহিবে যবে ভুলে। কেহ না জানে কী নব তানে উঠিবে গীত শূন্য-পানে, আনন্দের বারতা যাবে অনন্তের কূলে॥
প্রতিবর্ণীকরণ
Aamare karo tomar bina, laho go laho tule. Utthibe aaji tontriraaji mohono ongule. Komalo tabo kamalokare, parosh karo paran-pare, Utthibe hiya gunjaria tabo shrobanomule. Kakhono sukhe kakhono dukhe knaadibe chaahi tomaro mukhe, Charone pori rabe nirabe rohibe jaabey bhule. Keho naa jaane ki nabo taane utthibe geeto shunyo-paane, Aanonder baarota jaabe anontero kule.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 33(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- খাম্বাজ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১০
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain / জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 2 May 1894(১৩০১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।