আমি চঞ্চল হে
Ami chanchal he
বিচিত্র
আমি চঞ্চল হে,
আমি সুদূরের পিয়াসি।
দিন চলে যায়, আমি আনমনে তারি
আশা চেয়ে থাকি বাতায়নে–
ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী॥
ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি
যে বাজাও ব্যাকুল বাঁশরি–
মোর ডানা
নাই, আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি॥
আমি উন্মনা হে,
হে সুদূর, আমি উদাসী।
রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায়
কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসি।
হে সুদূর, আমি উদাসী।
ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি–
কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি॥ প্রতিবর্ণীকরণ
Aami chanchal hey, Aami sudurero piyasi. Din chole jaay, aami aanmone taari aasha cheye thaaki baatayane - Ogo praane mone aami je taahar parosh paabar proyasi. Ogo sudur bipul sudur tumi je baajao byakulo bnaashori - Mor daana naai aachhe ek thnaai se katha je jaai paashori. Aami unmona hey, Hey sudur aami udaasi. Roudro-maakhano alaso belay torumarmare chhaayer khelay Ki muroti tabo nil aakashe nayone otthe go aabhasi. Hey sudur aami udaasi. Ogo sudur bipulo sudur tumi je baajao byakulo bnaashori - Kokkhe aamar ruddho duwar se katha je jaai paashori.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- বিচিত্র · 65(বিচিত্র)
- রাগ
- ভৈরবী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- উত্সর্গ
- স্বরবিতান খণ্ড
- 36
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1903(১৩১০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?