আমি যে আর সইতে পারি নে
Ami je ar soite
প্রেম
৪৭
আমি যে আর সইতে পারি নে।
সুরে বাজে মনের মাঝে গো, কথা
দিয়ে কইতে পারি নে॥
হৃদয়লতা নুয়ে
পড়ে ব্যথাভরা ফুলের ভরে গো,
আমি সে আর বইতে পারি নে॥
আজি আমার নিবিড় অন্তরে
কী হাওয়াতে কাঁপিয়ে দিল গো
পুলক-লাগা আকুল মর্মরে।
কোন্ গুণী আজ উদাস
প্রাতে মীড় দিয়েছে কোন্ বীণাতে গো–
ঘরে যে আর রইতে পারি নে॥ প্রতিবর্ণীকরণ
Aami je aar soite paari ne. Sure baaje moner maajhe go, katha diye koite paari ne. Hridaylata nuye pare byathabhara phuler bhore go, Aami se aar boite paari ne. Aaji aamar nibiro antare Ki haawate knaapiye dilo go pulak-laaga aakul marmore. Kon guni aaj udaas praate meer diyechhe kon binate go - Ghore je aar roite paari ne.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 47(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- ভৈরবী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- গীতালি
- প্রকাশিত
- প্রবাসী
- স্থান
- সুরুল
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪৪
- স্বরলিপি
- সুধীর চন্দ্র করসুধীর চন্দ্র কর১৯০৬–১৯৭৭রবীন্দ্রনাথের শেষ জীবনের খাস মুন্সী ও লিপিকার — অসুস্থ কবি মুখে বলে যেতেন, তিনি লিখে নিতেন।
- রচনাকাল
- 25 August 1914(৯ ভাদ্র ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।