আমি সন্ধ্যাদীপের শিখা
Ami sandhyadiper shikha
বিচিত্র
আমি সন্ধ্যাদীপের শিখা, অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা॥ তার স্বপনে মোর আলোর পরশ জাগিয়ে দিল গোপন হরষ, অন্তরে তার রইল আমার প্রথম প্রেমের লিখা॥ আমার নির্জন উৎসবে অম্বরতল হয় নি উতল পাখির কলরবে। যখন তরুণ রবির চরণ লেগে নিখিল ভুবন উঠবে জেগে তখন আমি মিলিয়ে যাব ক্ষণিক মরীচিকা॥
প্রতিবর্ণীকরণ
Aami sondhyadiper shikha, Andhokarer lalat-maajhe paranu raajtika. Taar swapone mor aalor parosh jaagiye dilo gopan harosh, Antare taar roilo aamar prothom premer likha. Aamar nirjano utsabe Ambarotal hoyni utal paakhir kalorabe. Jakhon torun robir charon lege nikhil bhuban utthbe jege Takhon aami miliye jaabo khonik morichika.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বিচিত্র · 96(বিচিত্র)
- রাগ
- Iman-Kalyan
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- প্রকাশিত
- শন্তিনিকেতন পত্রিক
- স্বরবিতান খণ্ড
- 30
- স্বরলিপি
- অনদিকুমর দস্তিদর
- রচনাকাল
- 1 January 1924(১৭ পৌষ ১৩৩০)
এখনও কোনো অনুবাদ নেই।