(আমি) শ্রাবণ-আকাশে ওই দিযেছি পাতি
Ami shraban akashe oi 1
বিচিত্র
(আমি) শ্রাবণ-আকাশে ওই দিযেছি পাতি মম জল-ছলোছলো আঁখি মেঘে মেঘে ॥ (আমার বেদনা ব্যাপিযা যায গো বেণুবনমর্মরে মর্মরে ॥) বিরহদিগন্ত পারাযে সারা রাত্তি অনিমেঘে আছে জেগে মেঘে মেঘে ॥ (বিরহের পরপারে খুঁজিছে আকুল আঁখি মিলনপ্রতিমাখানি— খুঁজিছে ।) যে গিযেছে দেখার বাহিরে আছে তারি উদ্দেশে চাহি রে । (সে যে চোখে মোর জল রেখে গেছে চোখের সীমানা পারাযে ।) স্বপ্নে উডিছে তারি কেশরাশি পুরব-পবন-বেগে মেঘে মেঘে ॥ (কেশের পরশ তার পাই রে পুরব-পবন-বেগে মেঘে মেঘে ।) শ্যামল তমালবনে যে পথে সে চলে গিযেছিল বিদাযগোধূলিখনে বেদনা জডাযে আছে তারি ঘাসে— (তার না-বলা কথার বেদনা বাজে গো— চলার পথে পথে বাজে গো ।) কাঁপে নিশ্বাসে— সেই বারে বারে ফিরে ফিরে চাওযা ছাযায রযেছে লেগে মেঘে মেঘে ॥
প্রতিবর্ণীকরণ
(Aami) shraabono aakashe oi diyechhi paati Mamo jalo-chhalochhalo aankhi meghe meghe. (Aamar bedona byapiya jaay go benubanomarmare marmare.) Birahodiganto paaraye saara raati Animese aachhe jege meghe meghe. (Biroher paropaare khnujichhe aakulo aankhi Milonoprotimakhaani - khnujichhe.) Je giyechhe dekhar baahire Aachhe taari uddese chaahi re, (Se je chokhe mor jal rekhe gechhe choker simana paaraye.) Swapne urichhe taari keshoraashi Purabo-pabono-bege meghe meghe. (Kesher parosh taar paai re Purabo-pabono-bege meghe meghe.) Shyamolo tamalobone Je pathe se chole giyechhilo bidaygodhulikhane Bedona jaraye aachhe taari ghaase - (Taar na bola kothar bedona baaje go - Chalar pathe pathe baaje go.) Knaape nihshwaase - Sei baare baare phire phire chaawa Chhaayay royechhe lege meghe meghe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- বিচিত্র · 139(বিচিত্র)
- তাল
- কাহারবা
- স্বরবিতান খণ্ড
- 62
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদার
- রচনাকাল
- 1937(১৩৪৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?