আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
Ami shraban akashe oi 2
প্রকৃতি
(আমি) শ্রাবণ-আকাশে ওই দিযেছি পাতি
মম জল-ছলো-ছলো আঁখি মেঘে মেঘে।
(আমার বেদনা ব্যাপিয়া যায় গো বেনুবনমর্মরে মর্মরে॥)
বিরহদিগন্ত পারায়ে সারা রাতি
অনিমেষে আছে জেগে।; ।মেঘে মেঘে॥
(বিরহের পরপারে খুঁজিছে আকুল আঁখি
মিলনপ্রতিমাখানি-খুঁজিছে।)
যে গিয়েছে দেখার বাহিরে আছে তারি উদ্দেশে চাহি রে,
(সে যে ) চোখে মোর জল রেখে গেছে চোখের সীমানা পারায়ে।)
স্বপ্নে উড়িছে তারি কেশরাশি
পূরব-পবনবেগে॥ মেঘে মেঘে॥ )
(কেশের পরশ তার পাই রে
পুরব-পবন-বেগে মেঘে মেঘে।)
শ্যামল তমালবনে
যে পথে সে চলে গিয়েছিল বিদায়গোধূলিখনে
বেদনা জড়ায়ে আছে তারি ঘাসে-
(তার না- বলা কথার বেদনা বাজে গো-
চলার পথে পথে বাজে গো।)
কাঁপে নিশ্বাসে–
সেই সেই বারে বারে ফিরে ফিরে চাওয়া
ছায়ায় রয়েছে লেগে মেঘে মেঘে॥ প্রতিবর্ণীকরণ
Aami shraabono aakashe oi diyechhi paati Mamo jalo-chhalo-chhalo aankhi meghe meghe. Birahodiganto paaraye saara raati animese aachhe jege. Je giyeche dekhar baahire aachhe taari uddese chaahi re, Swapne urichhe taari keshoraashi purabopabonobege. Shyamolo tamalobone Je pathe se chole giyechhilo bidaygodhuli-khane Bedona jaraye aachhe taari ghaase, knaape nihshwaase - Sei baare baare phire phire chaawa chhaayay royechhe lege.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 106(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- সাহানা
- তাল
- কহর্ব
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1937(১৩৪৪)
এখনও কোনো অনুবাদ নেই।