আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
Ami tomar sange bedhechhi
প্রেম
আমি তোমার সঙ্গে
বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে–
তুমি জান না, আমি তোমারে
পেয়েছি অজানা সাধনে॥
সে সাধনায় মিশিয়া
যায় বকুলগন্ধ,
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ–
তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম
রঙিন ছায়ার আচ্ছাদনে॥
তোমার
অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই আনি।
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানের তানের সে উন্মাদনে॥ প্রতিবর্ণীকরণ
Aami tomar sange bnedhechhi aamar praan surer bnaadhone - Tumi jaano na, aami tomare peyechhi ajana saadhone. Se saadhonay mishiya jaay bokulogandho, Se saadhonay miliya jaay kobiro chhando - Tumi jaano na, ddheke rekhechhi tomaro naam Rongino chhaayar aachchhadane. Tomar arupo murtikhani Phaalguner aalote basai aani. Bnaashori baajai lolito-basonte, suduro digante Sonar aabhay knaape tabo uttori Gaaner taanero se unmadane.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 222(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- বাহার-সোহিনী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫৩
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদারশৈলজরঞ্জন মজুমদার১৯০০–১৯৯২বিশ্বভারতীর রসায়নের শিক্ষক থেকে রবীন্দ্রসংগীতের বরেণ্য প্রশিক্ষক; কবির শেষ পর্বের বহু গানের স্বরলিপিকার।
- রচনাকাল
- 1939(১৩৪৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।