আমরা না-গান-গাওযার দল রে, আমরা না-গলা-সাধার
Amra na gan gawar dal
বিচিত্র
আমরা না-গান-গাওযার দল রে, আমরা না-গলা-সাধার । মোদের ভৈরোরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার ॥ আমাদের এই অমিল-কণ্ঠ-সমবাযের চোটে পাডার কুকুর সমস্বরে, ও ভাই, ভযে ফুক্রে ওঠে - আমরা কেবল ভযে মরি ধূর্জটিদাদার ॥ মেঘমল্লার ধরি যদি ঘটে অনাবৃষ্টি, ছাতিওযালার দোকান জুডে লাগে শনির দৃষ্টি । আধখানা সুর যেমনি লাগাই বসন্তবাহারে মলযবাযুর ধাত ফিরে যায, তৎক্ষণাৎ আহা রে সেই হাওযাতে বিচ্ছেদতাপ পালায শ্রীরাধার ॥ অমাবস্যার রাত্রে যেমনি বেহাগ গাইতে বসা কোকিলগুলোর লাগে দশম-দশা । শুক্রকোজাগরী নিশায জযজযন্তী ধরি, অমনি মরি মরি রাহু-লাগার বেদন লাগে পূর্ণিমা-চাঁদার ॥
প্রতিবর্ণীকরণ
Aamra naa-gaan gaawar dal re, aamra, naa-gala-saadhar. Moder bhoiroraage probhatorobi raage mukho-aandhar. Aamader ei amil-kantho-sambayer chote Paarar kukur samosware, o bhaai, bhoye phukre otthe - Aamra kebol bhoye mori dhurjotidaadar. Meghomallar dhori jodi ghate anaabrishti, Chhaatiwaalar dokan jure laage shonir drishti. Aadkhana sur jemni laagai basantobahaare Maloybaayur dhaat phire jaay, tatkhanat aaha re Sei haawate bichchhodtaap paalay shriraadhar. Aamabasayar raate jemni behag gaaite bosa Kokilgulor laage doshom dasha. Shuklokojagori nishay joyjayanti dhori, Omni mori mori Raahu-laagar bedon laage purnima-chnaadar.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- বিচিত্র · 120(বিচিত্র)
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1935(১৩৪২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?