আপন-মনে গোপন কোণে
Apon mone gopan kone
বিচিত্র
আপন-মনে গোপন কোণে লেখাজোখার কারখানাতে দুয়ার রুধে বচন কুঁদে খেলনা আমায় হয় বানাতে॥ এই জগতের সকাল সাঁজে ছুটি আমার সকল কাজে, মিলে মিলে মিলিয়ে কথা রঙে রঙে হয় মানাতে॥ কে গো আছে ভুবন-মাঝে নিত্যশিশু আনন্দেতে, ডাকে আমায় বিশ্বখেলায় খেলাঘরের জোগান দিতে॥ বনের হাওয়ায় সকাল-বেলা ভাসায় সে যে গানের ভেলা, সেই তো কাঁপায় সুরের কাঁপন মৌমাছিদের নীল ডানাতে॥
প্রতিবর্ণীকরণ
Aapon mone gopan kone lekhajokhar kaarkhanate Duyaar rudhe bachon knude khelna aamar hoy baanate. Ei jagoter sakaal snaajhe chhuti aamar sakol kaaje, Mile mile miliye katha range range hoy maanate. Ke-go aachhe bhuban maajhe nityoshishu aanondete, Daake aamay bishwokhelay khelagharer jogan dite. Baaner haaway sakaal-bela bhaasai se je gaaner bhela, Sei to knaapay surer knaapon moumachhider nil daanate.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বিচিত্র · 23(বিচিত্র)
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1928(১৩৩৫)
এখনও কোনো অনুবাদ নেই।