আপনারে দিয়ে রচিলি রে কি এ
Aponare diye rochili
পূজা
১৮৪
আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ!
খুলে দেখ্ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন॥
মুক্তি আজিকে নাই কোনো ধারে, আকাশে সেও যে বাঁধে কারাগারে,
বিষনিশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ॥
ঠেলে দে আড়াল ; ঘুচিবে আঁধার– আপনারে ফেল্ দূরে–
সহজে তখনি জীবন তোমার অমৃতে উঠিবে পূরে।
শূন্য করিয়া রাখ্ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি–
ভিক্ষা না নিবি, তখনি জানিবি ভরা আছে তোর ধন॥ প্রতিবর্ণীকরণ
Aaponare diye rochili re ki e aaponari aaboran ! Khule dekh dwaar, antare taar aanondoniketon. Mukti aajike naai kono dhaare, aakash seo je bnaadhe kaaragare, Bishonishwashe taai bhore aashe nirudhho somiron. Tthele de aaral; ghuchibe aandhar - aaponare phel dure - Sahoje takhoni jiban tomar amrite utthibe pure. Shunyo koriya raakh tor bnaashi, baajabar jini baajaben aasi - Bhikkha na nibi, takhoni jaanibi bhara aachhe tor dhan.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 184(পূজা)
- উপ-পর্যায়
- সাধন ও সন্কল্প
- তাল
- দদ্র
- প্রকাশিত
- শন্তিনিকেতন পত্রিক
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 3
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 14 April 1926(১ বৈশাখ ১৩৩৩)
ইংরেজি
What a confinement you have created around yourself Open door, you'll find an abode of joy at the core. Nowhere there is freedom, the sky too seems like a dungeon Polluted breath fills the confined air Break the cover; darkness reveals – take yourself farther Nectar would instantly fill your life easily Keep your flute free, be sure, He would come and play Be sure that you have treasure in excess when you may ignore consideration.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস