আরাম-ভাঙা উদাস সুরে
Aram bhanga udas sure
পূজা
আরাম-ভাঙা উদাস সুরে
আমার বাঁশির শূন্য
হৃদয় কে দিল আজ ব্যথায় পূরে॥
বিরামহারা ঘরছাড়াকে ব্যাকুল
বাঁশি আপনি ডাকে–
ডাকে স্বপন-জাগরণে,
কাছের থেকে ডাকে দূরে॥
আমার প্রাণের কোন্ নিভৃতে
লুকিয়ে কাঁদায় গোধূলিতে–
মন আজও তার নাম জানে না, রূপ
আজও তার নয়কো চেনা–
কেবল যে সে ছায়ার বেশে স্বপ্নে আমার বেড়ায় ঘুরে॥ প্রতিবর্ণীকরণ
Aaram-bhaanga udaas sure Aamar bnaashir shunyo hriday ke dilo aaj byathay pure. Biram haara gharchhaarake byakul bnaashi aapni daake - Daake swapon-jaagorane kaachher theke daake dure. Aamar praaner kon nibhrite lukiye knaaday godhulite - Mon aajo taar naam jaane na, rup aajo taar noyko chena - Kebol je se chhaayar beshe swapne aamar beray ghure.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 386(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1927(১৩৩৪)
এখনও কোনো অনুবাদ নেই।