আরো একটু বসো তুমি
Aro ektu boso
প্রেম
আরো একটু বসো তুমি, আরো একটু বলো।
পথিক, কেন অথির হেন– নয়ন ছলোছলো॥
আমার কী যে শুনতে
এলে তার কিছু কি আভাস পেলে–
নীরব
কথা বুকে আমার করে টলোমলো॥
যখন থাক দূরে
আমার মনের গোপন বাণী বাজে গভীর সুরে।
কাছে এলে তোমার
আঁখি সকল কথা দেয় যে ঢাকি–
সে যে মৌন প্রাণের রাতে তারা জ্বলোজ্বলো॥ প্রতিবর্ণীকরণ
Aaro ektu boso tumi, aaro ektu balo. Pothik, keno athir heno - nayon chhalochhalo. Aamar ki je shunte ele taar kichhu ki aabhas pele - Nirab katha buke aamar kore talomalo. Jakhon thaako dure Aamar moner gopan baani baaje gobhir sure. Kaachhe ele tomar aankhi sakol katha dey je dhaahi - Se je mouno praaner raate taara jwalojwalo.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 106(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- ভৈরবী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1927(১৩৩৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।