গান / কালমৃগয়া

অজ্ঞানে কর হে ক্ষমা, তাত, ধরি চরণে—

Agyane karo he khama

কালমৃগয়া কালমৃগয়া থেকে · দৃশ্য 6
অজ্ঞানে কর হে ক্ষমা, তাত, ধরি চরণে—
কেমনে কহিব, শিহরি আতঙ্কে !
আঁধারে সন্ধানি শর খরতর
করী-ভ্রমে বধি তব পুত্রবর,
গ্রহদোষে পড়েছি পাপপঙ্কে !

প্রতিবর্ণীকরণ

Agyane karo hey khama taato, dhori charone -
Kemone kohibo, shihori aatonke !
Andhare sandhani sharo kharotaro,
Koree-bhrame bodhi tabo putrobaro,
Grohodoshe porechhi paapopanke !