গান / প্রেম

আমার মন বলে, ‘চাই, চা ই, চাই গো (তোমার আমার মন বলে)

amara mana vale chai cha i chai go tomara amara mana vale

প্রেম তাসের দেশ থেকে
শেয়ার করুন
আমার     মন বলে, ‘চাই, চা ই, চাই
গো–যারে নাহি পাই গো’।

    সকল  পাওয়ার
মাঝে   আমার   মনে বেদন বাজে–

‘নাই, না ই, নাই গো’॥

হারিয়ে যেতে হবে,

আমায়   ফিরিয়ে পাব তবে।

সন্ধ্যাতারা যায় যে
চলে      ভোরের তারায় জাগবে
ব’লে–

 বলে সে ‘যা ই, যা ই, যাই গো’॥