অমল কমল সহজে জলের কোলে
Amal kamal sahoje jaler
পূজা
৩২৫
অমল কমল সহজে জলের কোলে আনন্দে
রহে ফুটিয়া,
ফিরে না সে কভু ‘আলয় কোথায়’ বলে ধুলায়
ধুলায় লুটিয়া॥
তেমনি সহজে আনন্দে হরষিত
তোমার মাঝারে রব নিমগ্নচিত,
পূজাশতদল আপনি সে বিকশিত সব সংশয় টুটিয়া॥
কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু,
শুধাব না কোনো পথিকে–
তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব
প্রভু, যখন ফিরিব যে দিকে।
চলিব যখন তোমার আকাশগেহে
তোমার অমৃতপ্রবাহ লাগিবে দেহে,
তোমার পবন সখার মতন
স্নেহে বক্ষে আসিবে ছুটিয়া॥ প্রতিবর্ণীকরণ
Amalo kamalo sahoje jalero kole aanonde rahe phutiya, Phire na se kobhu 'Aaloy kothay' bole dhulay dhulay lutiya. Temoni sahaje aanonde haroshito Tomar maajhare rabo nimagnochito, Pujashatodal aaponi se bikoshito sab sangshay tutiya. Kotha aachho tumi patho na khnujibo kobhu, shudhabo na kono pothike - Tomari maajhare bhromibo phiribo probhu, jakhon phiribo je dike. Cholibo jakhon tomar aakashogehe Tomaro amritoprobaho laagibe dehe, Tomar pabon sakhar moton snehe bokkhe aasibe chhutiya.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 325(পূজা)
- উপ-পর্যায়
- আনোন্দো
- রাগ
- বেহাগ
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- নৈবেদ্য
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২৪
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন
- রচনাকাল
- 1901(১৩০৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।