গান / বিচিত্র

আনন্দেরই সাগর হতে (আনন্দেরই সাগর থেকে)

ananderai sagara hate ananderai sagara theke

বিচিত্র
শেয়ার করুন
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান।

দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই, টান্ রে সবাই টান্॥

বোঝা যত বোঝাই করি   করব রে পার দুখের তরী,

ঢেউয়ের ‘পরে ধরব পাড়ি–যায় যদি যাক প্রাণ॥

কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা,

ভয়ের কথা কে বলে আজ– ভয় আছে সব জানা।

কোন্ শাপে কোন্ গ্রহের দোষে   সুখের ডাঙায় থাকব বসে।

পালের রশি ধরব কষি, চলব গেয়ে গান॥