অনেক পাওয়ার মাঝে মাঝে
Anek pawar majhe majhe
প্রেম
অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি
পাওয়া,
সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া॥
দিনের পরে দিন চলে যায় যেন তারা পথের
স্রোতেই ভাসা,
বাহির হতেই তাদের যাওয়া আসা।
কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই
বাঁধে বাসা,
সে যেন মোর চিরদিনের চাওয়া॥
হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে
পেলেম যারে
রইল গাঁথা মোর জীবনের হারে।
সেই-যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খণ্ড
আলোর মালা
সেই নিয়ে আজ সাজাই আমার থালা –
এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপখানি
জ্বালা,
একতারাতে আধখানা গান গাওয়া॥ প্রতিবর্ণীকরণ
Anek paawar maajhe maajhe kabe kakhon ektukhani paawa, Seitukutei jaagay dokhin haawa. Diner par din chole jaay jeno taara pather srotei bhaasa, Baahir hotei taader jaawa aasa. Kakhon aase ekti sakal se jano mor gharei bnaadhe baasa, Se jeno mor chirodiner chaawa. Harriye jaawa aalor maajhe kana kana kuriye pelem jaare Roilo gnaatha mor jibaner haare. Sei je aamar jora dewa chhinno diner khando aalor maala Sei niyei aaj sajai aamar thaala - Ek paloker pulak jato, ek nimisher prodipkhani jwaala, Ektaarate aadhkhana gaan gaawa.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 100(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- ভৈরবী
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৬ (গীতপঞ্চাশিকা)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1918(১৩২৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।