গান / প্রকৃতি

ওরে আয় রে তবে (আয় রে তবে, মাত্ রে সবে)

ore aya re tave aya re tave mat re save

প্রকৃতি
শেয়ার করুন
ওরে   আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে

আজ

নবীন প্রাণের বসন্তে॥

     পিছন-পানের বাঁধন
হতে   চল্ ছুটে আজ বন্যাস্রোতে,

     আপনাকে আজ দখিন-হাওয়ায় ছড়িয়ে দে
রে দিগন্তে॥

বাঁধন যত ছিন্ন করো আনন্দে

আজ     নবীন প্রাণের বসন্তে।

     অকূল প্রাণের
সাগর-তীরে   ভয় কী রে তোর ক্ষয়-ক্ষতিরে।

     যা আছে রে সব নিয়ে তোর ঝাঁপ
দিয়ে পড়্ অনন্তে॥