অয়ি ভুবনমনোমোহিনী
Ayi bhubanmonomohini
স্বদেশ
অয়ি ভুবনমনোমোহিনী, মা,
অয়ি
নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী জনকজননিজননী॥
নীলসিন্ধুজলধৌতচরণতল, অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল,
অম্বরচুম্বিতভালহিমাচল, শুভ্রতুষারকিরীটিনী॥
প্রথম প্রভাত উদয় তব
গগনে, প্রথম সামরব তব তপোবনে,
প্রথম প্রচারিত তব
বনভবনে জ্ঞানধর্ম কত কাব্যকাহিনী।
চিরকল্যাণময়ী তুমি
ধন্য, দেশবিদেশে বিতরিছ অন্ন—
জাহ্নবীযমুনা বিগলিত
করুণা পুণ্যপীযূষস্তন্যবাহিনী॥ প্রতিবর্ণীকরণ
Oyi bhubanmonomohini, ma, Oyi nirmalosurjokarojjalo dharoni janakojanonijanoni. Nilosindhujalodhautocharonotalo, anilobikompito-shymalo-anchalo, Ambarorchumbitobhalohimachalo, subhrotusharokiritini. Prothamo probhat udayo tabo gagone, prothamo samorabo tabo tapobone, Prothamo procharito tabo bonobhabone gyanodharmo kato kaabyokaahini. Chirokolyanomoyi tumi dhonyo, deshobideshe bitorichho anno – Jaanhobijomuna bigolito koruna punyopijushostanyobaahini.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- স্বদেশ · 23(স্বদেশ)
- রাগ
- ভৈরবী
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- কল্পনা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪৭
- স্বরলিপি
- সরলা দেবী
সরলা দেবী১৮৭২–১৯৪৫স্বর্ণকুমারী দেবীর কন্যা, রবীন্দ্রনাথের ভাগ্নী — সংগীতজ্ঞ, শিক্ষাব্রতী ও স্বদেশি আন্দোলনের কর্মী; ১৯১০ সালে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন।Photographer unknown · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1896(১৩০৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।