বাংলার মাটি বাংলার জল
Banglar mati banglar jol
স্বদেশ
বাংলার মাটি, বাংলার
জল, বাংলার বায়ু, বাংলার ফল—
পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য
হউক হে ভগবান॥
বাংলার ঘর, বাংলার
হাট, বাংলার বন, বাংলার মাঠ—
পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ
হউক হে ভগবান॥
বাঙালির পণ, বাঙালির
আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা—
সত্য হউক, সত্য হউক, সত্য হউক
হে ভগবান॥
বাঙালির প্রাণ, বাঙালির
মন, বাঙালির ঘরে যত ভাই বোন—
এক হউক, এক হউক, এক হউক হে
ভগবান॥ প্রতিবর্ণীকরণ
Baanglar maati baanglar jal, baanglar baayu baanglar phal - Punro hauk, punro hauk, punro hauk, hey bhagoban. Baanglar ghar, baanglar haat, banglar bon, baanglar maatth - Punro hauk, punro hauk, punro hauk, hey bhagoban. Baangalir pon, baangalir aasha, baangalir kaaj, baangalir bhaasa - Sotyo hauk, sotyo hauk, sotyo hauk, hey bhagoban. Baangalir praan, baangalir mon, baangalir ghare jato bhaai bon - Ek hauk, ek hauk, ek hauk, hey bhagoban.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- স্বদেশ · 20(স্বদেশ)
- রাগ
- কির্তন
- তাল
- এক্তাল
- প্রকাশিত
- ভন্দর
- স্বরবিতান খণ্ড
- 46
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1905(১৩১২)
এখনও কোনো অনুবাদ নেই।