বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা
Basante aj dharar
প্রকৃতি
বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,
বুকের ’পরে দোলে দোলে দোলে দোলে রে তার পরানপুতলা॥
আনন্দেরই
ছবি দোলে দিগন্তেরই কোলে কোলে,
গান দুলিছে দোলে দোলে গান দুলিছে নীল-আকাশের
হৃদয়-উতলা॥
আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে।
আজি আমার হৃদয়দোলায় কে গো দুলিছে।
দুলিয়ে দিল
সুখের রাশি লুকিয়ে ছিল যতেক হাসি–
দুলিয়ে দিল দোলে দোলে দুলিয়ে দিল জনম-ভরা ব্যথা অতলা॥ প্রতিবর্ণীকরণ
Basonte aaj dharaar chitto holo utala, Buker pare dole dole dole dole re taar poranputola. Aananderi chhobi dole diganteri kole kole, Gaan dulichhe dole dole gaan dulichhe nil-aakasher hriday-utala. Aamar duti mugdho nayon nidra bhulechhe. Aaji aamar hridaydolay ke go dulichhe. Duliye dilo sukher raasi lukiye chhilo jotek haasi - Duliye dilo dole dole duliye dilo janomo-bhara byatha atola.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 254(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- সংকলন
- গীতিমাল্য
- স্থান
- শান্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩৯
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 10 February 1914(২৮ মাঘ ১৩২০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।