বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে সুরান্তর
Basante ki shudhu
প্রকৃতি
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে।
দেখিস নে কি শুক্নো-পাতা ঝরা-ফুলের খেলা রে॥
যে ঢেউ উঠে
তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে।
যে ঢেউ পড়ে
তাহারও সুর জাগছে সারা বেলা রে।
বসন্তে আজ
দেখ্ রে তোরা ঝরা ফুলের খেলা রে॥
আমার প্রভুর পায়ের তলে শুধুই কি রে মানিক জ্বলে।
চরণে তাঁর লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা রে॥
আমার গুরুর
আসন-কাছে সুবোধ ছেলে ক জন আছে।
অবোধ জনে
কোল দিয়েছেন, তাই আমি তাঁর চেলা রে।
উৎসবরাজ
দেখেন চেয়ে ঝরা-ফুলের খেলা রে॥ প্রতিবর্ণীকরণ
Basante ki shudhu kebol phota phuler mela re. Dekhis ne ki shukno paata jhara phuler khela re. Je dheu otthe taari sure baaje ki gaan saagor jure. Je dheu paare taaharo sur jaagche saara bela re. Basonte aaj dekh re tora jhara phuler khela re. Aamar probhur paayer taale sudhui ki re maanik jwale. Charone taar lutiye knaade lokhho maatir dhela re. Aamar gurur aason-kaachhe subodh chhele ka jon aachhe. Abodh jane kol diyechhen, taai aami tnaar chela re. Utsaboraj dekhen cheye jhara phuler khela re.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 203(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- Bahar-Baul
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্ষা
- সংকলন
- অরুপ্রতন
- স্বরবিতান খণ্ড
- 42 (Arupratan)
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদার
- রচনাকাল
- 1910(১৩১৭)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?