বেলা গেল তোমার পথ চেয়ে
Bela galo tomar
পূজা
বেলা গেল তোমার পথ চেয়ে।
শূন্য ঘাটে একা আমি, পার ক’রে লও খেয়ার নেয়ে॥
ভেঙে এলেম খেলার বাঁশি, চুকিয়ে এলেম কান্না হাসি,
সন্ধ্যাবায়ে শ্রান্তকায়ে ঘুমে নয়ন আসে ছেয়ে॥
ও পারেতে ঘরে ঘরে সন্ধ্যাদীপ জ্বলিল রে,
আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির-’পরে।
এসো এসো শ্রান্তিহরা, এসো শান্তি-সুপ্তি-ভরা,
এসো এসো তুমি এসো, এসো তোমার তরী বেয়ে॥ প্রতিবর্ণীকরণ
Bela gelo tomar patho cheye. Shunyo ghaate ekaa aami, paar kore lawo kheyaar neye. Bhenge elem khelaar bnaashi, chukiye elem kaanna haasi, Sondhyabaaye shraantokaaye ghume nayon aase chheye. O paarete ghare ghare sondhyadeep jwolilo re, Aarotir shankho baaje sudur mondir-pore. Eso eso shraantihara, eso shaanti supti bhara, Eso eso tumi eso, eso tomaar toree beye.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 148(পূজা)
- উপ-পর্যায়
- বিরহ
- তাল
- এক্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 10
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনথ তগোরে
- রচনাকাল
- 1895(১৩০২)
ইংরেজি
Time was spent looking at your path. I am alone at the landing with no ferry to take me across. The flute of my play is broken and I miss all the smiles and sobs. In this evening breeze, the body is tired and the eyes heavy with sleep. On the other shore the evening lamps are lit, The conch of worship is heard in the faraway temple. Come and steal the weariness. Come and spread peace and bless me with sleep. Come, O come rowing your boat.
অনুবাদক শৈলেশ পরেখ উৎস