ভালোবেসে, সখী, নিভৃত যতনে
Bhalobese sokhi nibhrite
প্রেম
৩৪
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো–তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো– তোমার
চরণমঞ্জীরে॥
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি– তোমার
প্রাসাদপ্রাঙ্গণে।
মনে ক'রে, সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী– তোমার
কনককঙ্কণে॥
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো– তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ-শুভ-সিন্দুরে
একটি বিন্দু একো– তোমার
ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো– তোমার
অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো– তোমার
অতুল গৌরবে॥ প্রতিবর্ণীকরণ
Bhaalobese, sokhi, nibhrite jatone Aamar naamti likho - tomar Monero mondire. Aamar parane je gaan baajichhe Taahar taalti shikho - tomar Charonomonjire. Dhoriya raakhiyo sohaage aadore Aamar mukharo paakhi - tomar Praasadopraangane. Mone kore sokhi, bnaadhiya raakhiyo Aamar haatero raakhi - tomar Kanakokankane. Aamar latar ekti mukul Bhuliya tuliya rekho - tomar Alokobandhane. Aamar smaronoshubhosindure Ekti bindu enko - tomar Lalatochandane. Aamar moner mohero maadhuri Maakhiya raakhiya diyo - tomar Angosourobhe. Aamar aakulo jibanomarono Tutiya lutiya niyo - tomar Atulo gourabe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 34(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- কির্তন
- তাল
- দাদরা
- সংকলন
- কল্পন
- স্থান
- সজদ্পুর
- স্বরবিতান খণ্ড
- 56
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদার
- রচনাকাল
- 24 September 1901(৮ আশ্বিন ১৩০৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?