ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয়
Bhengechho duyar esechho
পূজা
ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয়। তিমিরবিদার উদার অভ্যুদয়, তোমারি হউক জয়॥ হে বিজয়ী বীর, নব জীবনের প্রাতে নবীন আশার খড়্গ তোমার হাতে– জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়॥ এসো দু:সহ, এসো এসো নির্দয়, তোমারি হউক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারি হউক জয়। প্রভাতসূর্য, এসেছ রুদ্রসাজে, দুঃখের পথে তোমার তূর্য বাজে– অরুণবহ্নি জ্বালাও চিত্তমাঝে, মৃত্যুর হোক লয়॥
প্রতিবর্ণীকরণ
Bhengechho duwar, esechho jyotirmoy, tomari houk joy. Timirobidar udaar abhyudoy, tomari houk joy. Hey bijoyee bir, nabo jiboner praate Nobino aashar khargo tomar haate - Jirno aabesh kaato sukatthor ghaate, bandhano hok khoy. Eso duhsaho, eso eso nirdoy, tomari houk joy. Eso nirmalo, eso eso nirbhoy, tomari houk joy. Probhat surjyo, esechho rudrosaaje, Dukher pathe tomari turjyo baaje - Orunobonhi jaagao chittomaajhe, mritur hok loy.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 373(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- ভৈরবি
- তাল
- দদ্র
- সংকলন
- গীতলি
- স্থান
- অল্লহবদ
- স্বরবিতান খণ্ড
- 44
- স্বরলিপি
- সুধির চন্দ্র কর
- রচনাকাল
- 16 October 1914(৩০ আশ্বিন ১৩২১)
ইংরেজি
Beraking the door open you have come radiating, You are the greatest. Appearing humbly defusing darkness, You are the greatest. O the winner, you revitalize with newer hope, Let all the traditional shackles break. You are the greatest. Come hard, merciless, Come clean, audacious, You are the greatest. You have appeared vigorously, like the morning sun, Sound of your bugle on the streets of unhappiness, Kindle the fire in the heart, Let death be trounced.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস