ভয়েরে মোর আঘাত করো ভীষণ
Bhoyere mor aghat
পূজা
২২১
ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ!
কঠিন করে চরণ-’পরে প্রণত করো মন॥
বেঁধেছে মোরে নিত্য কাজে প্রাচীরে-ঘেরা ঘরের মাঝে,
নিত্য মোরে বেঁধেছে সাজে সাজের আভরণ॥
এসো হে, ওহে আকস্মিক, ঘিরিয়া ফেলো সকল দিক,
মুক্ত পথে উড়ায়ে নিক নিমেষে এ জীবন।
তাহার ’পরে প্রকাশ হোক উদার তব সাহস চোখ–
তব অভয় শান্তিময় স্বরূপ পুরাতন॥ প্রতিবর্ণীকরণ
Bhoyere mor aaghat karo bhishan, hey bhishan. Kotthin kore charon pare pronoto karo mon. Bnedhechhe more nityo kaaje praachire ghera gharer maajhe, Nityo more bnedhechhe saaje saajer aabhoran. Eso hey, ore aakosmik, ghiriya phelo sakol dik, Mukto pathe uraaye nik nimeshe e jiban. Taahar pare prokash hok udar tabo sahaas chokh - Tabo abhoy shaantimoy swarup puraton.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 221(পূজা)
- উপ-পর্যায়
- দুক্খ
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1910(১৩১৭)
এখনও কোনো অনুবাদ নেই।