বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে
Bina saje saji
বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে,
আভরণে আজি আবরণ কেন তবে॥
ভালোবাসা যদি মেশে আধা-আধি মোহে
আলোতে আঁধারে দোঁহারে হারাব দোঁহে।
ধেয়ে আসে হিয়া তোমার সহজ রবে,
আভরণ দিয়া আবরণ কেন তবে॥
ভাবের রসেতে যাহার নয়ন ডোবা
ভূষণে তাহারে দেখাও কিসের শোভা।
কাছে
এসে তবু কেন রয়ে গেলে দূরে–
বাহির-বাঁধনে বাঁধিবে কী বন্ধুরে,
নিজের ধনে কি নিজে চুরি করে লবে।
আভরণে আজি আবরণ কেন তবে॥ প্রতিবর্ণীকরণ
Bina saaje saaji dekha diyechhile kabe Aabhorane aaji aboran keno tabe. Bhaalobasa jodi meshe aadha-aadhi mohe, Aalote aandhare dnohare haarabo dnohe. Dheye aase hiya tomar sahaj robe Aabhorane diya aaboran keno tobe. Bhaaber rosete jaahar nayon doba Bhusane taahare dekhao kiser sobha. Kaachhe ese tobu keno roye gele dure. Baahir-bnaadhone bnaadhibe ki bondhure. Nijer dhone ki nije churi kore lobe - Aabhorane aaji aboran keno tabe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 320(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- কীর্তন
- তাল
- ষষ্ঠী
- সংকলন
- চিত্রাঙ্গদা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৭ (চিত্রাঙ্গদা) / ৩১
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদারশৈলজরঞ্জন মজুমদার১৯০০–১৯৯২বিশ্বভারতীর রসায়নের শিক্ষক থেকে রবীন্দ্রসংগীতের বরেণ্য প্রশিক্ষক; কবির শেষ পর্বের বহু গানের স্বরলিপিকার।
- রচনাকাল
- 1936(১৩৪৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।