বিরস দিন, বিরল কাজ, প্রবল বিদ্রোহে
Biraso din biralo kaj
প্রেম
২৮
বিরস দিন বিরল কাজ, প্রবল
বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা
সমারোহে॥
একেলা রই অলসমন, নীরব এই ভবনকোণ,
ভাঙিলে দ্বার কোন্ সে ক্ষণ অপরাজিত ওহে॥
কানন-’পর ছায়া বুলায়, ঘনায়
ঘনঘটা।
গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির
জটা।
যেথা যে রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয়রথ,
আঁখি তোমার তড়িতবৎ ঘনঘুমের মোহে
॥ প্রতিবর্ণীকরণ
Biraso din biralo kaaj, probalo bidrohe Esechho prem, esechho aaj ki maha samarohe. Ekela roi alasomono, nirabo ei bhabanokon, Bhaangile dwaar kon se khan aparajito ohey. Kaanan-paro chhaaya bulay, ghanay ghanoghata. Ganga jeno hese dulay dhurjatiro jota. Jetha ja roy chhaarilo patho, chhutale oi bijayoratho, Aankhi tomar toritobat ghanoghumer mohe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 28(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- খাম্বাজ
- তাল
- ঝম্পক
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- প্রবাসী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- April 1926(বৈশাখ ১৩৩৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।