বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়
Bedhechho premer pashe
পূজা
বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়।
তব প্রেম
লাগি দিবানিশি জাগি ব্যাকুলহৃদয়॥
তব প্রেমে
কুসুম হাসে, তব প্রেমে চাঁদ বিকাশে,
প্রেমহাসি তব উষা নব নব,
প্রেমে-নিমগন নিখিল নীরব,
তব
প্রেম-তরে ফিরে হা হা ক’রে উদাসী মলয়॥
আকুল প্রাণ মম ফিরিবে না সংসারে,
ভুলেছে তোমারি রূপে নয়ন আমারি।
জলে
স্থলে গগনতলে তব সুধাবাণী সতত উথলে–
শুনিয়া পরান শান্তি না মানে,
ছুটে যেতে চায় অনন্তেরই পানে,
আকুল
হৃদয় খোঁজে বিশ্বময় ও প্রেম-আলয়॥ প্রতিবর্ণীকরণ
Bnedhechho premero paashe ohey premomoy. Tabo prem laagi dibaanishi jaagi byakulohriday. Tabo preme kusum haase, tabo preme chnaad bikaashe Premohaasi tabo usha nabo nabo, Preme-nimagano nikhilo nirabo, Tabo prem-tare phire ha ha kare udaasi malay. Aakul praan mamo phiribe na songsare, Bhulechhe tomaari rupe nayon aamari. Jale sthale gagontole tabo sudhabaani satato utthale - Shuniya poraan shaanti naa maane, Chhute jete chaay anonteri paane, Aakul hriday khnoje biswamoy o prem-aalay.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 381(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- Kafi-Kanara
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- রোবিছয
- স্বরবিতান খণ্ড
- 23
- স্বরলিপি
- কন্গলিচরন সেন
- রচনাকাল
- 1885(১২৯২)
এখনও কোনো অনুবাদ নেই।