বর্ষ গেল, বৃথা গেল, কিছুই করি নি হায়
Barso gelo britha
পূজা
৪৪৪ বর্ষ গেল, বৃথা গেল, কিছুই করি নি হায়– আপন শূন্যতা লয়ে জীবন বহিয়া যায়॥ তবু তো আমার কাছে নব রবি উদিয়াছে, তবু তো জীবন ঢালি বহিছে নবীন বায়॥ বহিছে বিমল ঊষা তোমার আশিসবাণী, তোমার করুণাসুধা হৃদয়ে দিতেছে আনি। রেখেছ জগতপুরে, মোরে তো ফেল নি দূরে, অসীম আশ্বাসে তাই পুলকে শিহরে কায়॥
প্রতিবর্ণীকরণ
Barsho gelo, britha gelo,kichhui korini haay - Aapon shunyota loye jeeban bohiya jaay. Tobu to aamar kaachhe nabo robi udiyachhe, Tobu to jeeban dhaali bohichhe nobin baay. Bohichhe bimalo usha tomar aashisbaani, Tomar korunasudha hridaye ditechhe aani. Rekhechhe jagotopure, more to phelo ni dure, Asimo aashwase taai pulake shihare kaay.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 444(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- ললিত
- তাল
- Ara-Theka
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।