বসে আছি হে কবে শুনিব তোমার বাণী
Bose achhi he
পূজা
বসে আছি হে কবে শুনিব তোমার বাণী।
কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি॥
কবে প্রাণ জাগিবে, তব প্রেম গাহিবে,
দ্বারে দ্বারে ফিরি সবার হৃদয় চাহিবে,
নরনারীমন করিয়া হরণ চরণে দিবে আনি॥
কেহ শুনে না গান, জাগে না প্রাণ,
বিফলে গীত-অবসান–
তোমার বচন করিব রচন সাধ্য নাহি নাহি।
তুমি না কহিলে কেমনে কব প্রবল অজেয় বাণী তব,
তুমি যা বলিবে তাই বলিব, আমি কিছুই না জানি।
তব নামে আমি সবারে ডাকিব, হৃদয়ে লইব টানি॥ প্রতিবর্ণীকরণ
Bose aachhi hey kobe shunibo tomar baani. Kobe baahir hoibo jagote mamo jibon dhonyo maani. Kobe praan jaagibe, tabo prem gaahibe, Dwaare dwaare phiri sobar hridayo chaahibe, Naranaarimon koriya haron charone dibe aani. Keho shune naa gaan, jaage naa praan, Biphale geeto-abosan - Tomar bachan koribo rachan saadhyo naahi naahi. Tumi na kohile kemone kabo probalo ajeyo baani tabo, Tumi ja bolibe taai bolibo - aami kichhui na jaani. Tabo naame aami sabare daakibo, hridaye loibo taani.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 169(পূজা)
- উপ-পর্যায়
- বিরহ
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গানের বোহি
- স্বরবিতান খণ্ড
- 25
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন
- রচনাকাল
- 1887(১২৯৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?