চাহিয়া দেখো রসের স্রোতে
Chahiya dekho roser
বিচিত্র
চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি। চেয়ো না চেয়ো না তারে নিকটে নিতে টানি॥ রাখিতে চাহ, বাঁধিতে চাহ যারে, আঁধারে তাহা মিলায় মিলায় বারে বারে– বাজিল যাহা প্রাণের বীণা-তারে সে তো কেবলই গান কেবলই বাণী॥ পরশ তার নাহি রে মেলে, নাহি রে পরিমাণ– দেবসভায় যে সুধা করে পান। নদীর স্রোতে, ফুলের বনে বনে, মাধুরী-মাখা হাসিতে আঁখিকোণে, সে সুধাটুকু পিয়ো আপন-মনে– মুক্তরূপে নিয়ো তাহারে জানি॥
প্রতিবর্ণীকরণ
Chaahiya dekho raser srote ranger khelakhaani. Cheyo naa cheyo naa taare nikate nite taani. Raakhite chaaho, bnaadhite chaaho jnaare, Aandhare taaha milay milay baare baare - Baajilo jaaha praaner bina-taare Se to keboli gaan keboli baani. Parosh taar naahi re mele, naahi re porimaan - Debosabhay je sudha kare paan, Nodiro srote, phulero bone bone, Maadhuri-makha haasite aankhikone, Se sudhatuku piyo aapono-mone - Muktorupe niyo taahare jaani.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বিচিত্র · 106(বিচিত্র)
- রাগ
- ভৈরবি
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 5
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1926(১৩৩৩)
ইংরেজি
FILL YOUR EYES with the colours that ripple On beauty's stream, Vain is your struggle to clutch them. That which you chase with your desire is a shadow, That which thrills your life-chords is music. The wine they drink at the assembly of gods Has no body, no measure. It is in rushing brooks, In flowering trees, In the smile that dances at the corner of dark eyes. Enjoy it in freedom.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস