চরণ ধরিতে দিয়ো গো আমারে
Charano dhorite diyogo
পূজা
চরণ ধরিতে দিয়ো গো আমারে, নিয়ো না, নিয়ো না সরায়ে–
জীবন মরণ সুখ দুখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে॥
স্থলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর–
নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার, ফেলো না আমারে ছড়ায়ে॥
চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া।
শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমারি কাছেতে হারিয়া।
বিকায়ে বিকায়ে দীন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে–
তোমারি করিয়া নিয়ো গো আমারে বরণের মালা পরায়ে॥ প্রতিবর্ণীকরণ
Charano dhorite diyo go aamare, niyo na, niyo saraye - Jibon maron sukh dukh diye bokkhe dhoribo jaraye. Skholito shithilo kaamonar bhaar bohiya bohiya phiri kato aar - Nijo haate tumi gnethe niyo haar, phelona aamare chharaye. Chiropipasito basona bedona bnaachao taahare maariya. Shesh joye jeno hoy se bijoyee tomaari kaachhete haariya. Bikaye bikaye dino aaponare paari na phirite duware duware - Tomari koriya niyo go aamare baroner maala paraye.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 104(পূজা)
- উপ-পর্যায়
- প্রর্থন
- রাগ
- ভৈরবী
- তাল
- অর্ধ ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- Ramgarh, The Himalayas
- স্বরবিতান খণ্ড
- 40
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 17 May 1914(৩ জ্যৈষ্ঠ ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?