চরণরেখা তব যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি।
অশোকরেণুগুলি রাঙালো যার ধূলি
তারে যে
তৃণতলে আজিকে লীন দেখি॥
ফুরায় ফুল-ফোটা, পাখিও গান ভোলে,
দখিনবায়ু সেও উদাসী যায় চলে।
তবু কি ভরি
তারে অমৃত ছিল না রে–
স্মরণ তারো
কি গো মরণে যাবে ঠেকি!
প্রতিবর্ণীকরণ
Charonorekha tabo je pathe dile lekhi
Chinho aaji taari aaponi ghuchale ki.
Ashokrenuguli raangalo jaar dhuli
Taare je trinotale aajike leen dekhi
Phuraay phul-phota, paakhio gaan bhole,
Dokhinbaayu se-o udaasi jaay chole.
Tobu ki bhori taare amrito chhilo na re -
Smaron taaro ki go marone jaabe theki.
দিনেন্দ্রনাথ ঠাকুরদিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain
রচনাকাল
3 March 1927(১৯ ফাল্গুন ১৩৩৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।