ছি ছি সখা, কী করিলে, কোন্ প্রাণে পরশিলে—
Chhi chhi sakha
Uncategorized
ছি ছি সখা, কী করিলে, কোন্ প্রাণে পরশিলে— কামিনীকুসুম ছিল বন আলো করিযা । মানুষ-পরশ-ভরে শিহরিযা সকাতরে ওই-যে শতধা হযে পডিল গো ঝরিযা । জান তো কামিনী-সতী কোমল কুসুম অতি— দূর হতে দেখিবার, ছুঁইবার নহে সে । দূর হতে মৃদু বায গন্ধ তার দিযে যায, কাছে গেলে মানুষের শ্বাস নাহি সহে সে । মধুপের পদক্ষেপে পডিতেছে কেঁপে কেঁপে, কাতর হতেছে কত প্রভাতের সমীরে । পরশিতে রবিকর শুকাইছে কলেবর, শিশিরের ভরটুকু সহিছে না শরীরে । হেন কোমলতাময ফুল কি না ছুঁলে নয— হায রে কেমন বন ছিল আলো করিযা । মানুষ-পরশ-ভরে শিহরিযা সকাতরে ওই-যে শতধা হযে পডিল গো ঝরিযা ॥
প্রতিবর্ণীকরণ
Chhi chhi sakha, ki korile, kon praane paroshile - Kaminikusum chhilo bon aalo koriye. Maanush-parosh-bhore shihoriya sokatare Oi-je shatodha hoye porilo go jhoriya. Jaano to kaamini-soti komal kusum oti - Dur hote dekhibaar, chnuibaar nohe se. Dur hote mridu baaye gandho taar diye jaay, Kaachhe gele maanusher shwaas naahi sohe se. Modhuper padokhepe poritechhe knepe knepe, Kaatar hotechhe kato probhater somire. Paroshite robikar shukaichhe kolebor, Shishirer bhartuku sohichhe na shorire. Heno komolotamoy phul ki na chhnule noy - Haay re kemon bon chhilo aalo koriya. Maanush-parosh-bhore shihoriya sokatare Oi-je shatodha hoye porilo go jhoriya. Oi-je shatodha hoye porilo go jhoriya.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- Uncategorized
- রাগ
- ছায়ানট
- তাল
- ঝাঁপতাল
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1880(১২৮৭)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?