চিরদিবস নব মাধুরী
Chirodibas nabo madhuri
পূজা
৫৩৮
চিরদিবস নব মাধুরী, নব শোভা তব বিশ্বে–
নব কুসুমপল্লব, নব গীত, নব আনন্দ॥
নব জ্যোতি বিভাসিত, নব প্রাণ বিকাশিত
নবপ্রীতিপ্রবাহহিল্লোলে॥
চারিদিকে
চিরদিন নবীন লাবণ্য,
তব প্রেমনয়নছটা।
হৃদয়স্বামী, তুমি চিরপ্রবীণ,
তুমি চিরনবীন, চিরমঙ্গল, চিরসুন্দর॥ প্রতিবর্ণীকরণ
Chirodibas nabo maadhuri, nabo sobha tabo bishwe - Nabo kusumopallabo, nabo gito, nabo aanondo. Nabo jyoti bibhaasito, nabo praan bikaashito Nabopritiprobahohillole. Chaari dike chirodin nobin laabonyo, Tabo premnayonochhata. Hridayoswaami, tumi chiroprobin, Tumi chironobin, chiromongal, chirosundaro.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 538(পূজা)
- উপ-পর্যায়
- সুন্দর
- তাল
- চোউতাল
- সংকলন
- গানের বোহি
- স্বরবিতান খণ্ড
- 22
- স্বরলিপি
- কন্গলিচরন সেন
- রচনাকাল
- 1887(১২৯৪)
এখনও কোনো অনুবাদ নেই।