ডাকিছ শুনি জাগিনু প্রভু
Dakichho shuni jaginu
পূজা
ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তব পাশে।
আঁখি ফুটিল, চাহি উঠিল চরণদরশ-আশে॥
খুলিল দ্বার, তিমিরভার দূর হইল ত্রাসে।
হেরিল পথ বিশ্বজগত, ধাইল নিজ বাসে॥
বিমলকিরণ প্রেম-আঁখি সুন্দর পরকাশে–
নিখিল তায় অভয় পায়, সকল জগত হাসে॥
কানন সব ফুল্ল আজি, সৌরভ তব ভাসে–
মুগ্ধ হৃদয় মত্ত মধুপ প্রেমকুসুমবাসে॥
উজ্জ্বল যত ভকতহৃদয়, মোহতিমির নাশে।
দাও, নাথ, প্রেম-অমৃত বঞ্চিত তব দাসে॥ প্রতিবর্ণীকরণ
Daakichho shuni jaaginu probhu, aasinu tabo paashe. Aankhi phutilo, chaahi utthilo charondarosho-aashe. Khulilo dwaar, timirobhar dur hoilo traase. Herilo path biswajagoto, dhaailo nijo baase. Bimolokirano premo aankhi sundaro parokashe - Nikhil taay abhoy paay, sakalo jagoto haase. Kaanon sob phulla aaji, sourabho tabo bhaase - Mugdha hridayo mattyo modhupo premokusumobaase. Ujjwalo jato bhakotohridayo, mohotimiro naashe. Daao, naath, prem amrito bonchito tabo daase.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 170(পূজা)
- উপ-পর্যায়
- বিরহ
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গানের বোহি
- স্বরবিতান খণ্ড
- 24
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন
- রচনাকাল
- 1886(১২৯৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?