দেখ্ চেয়ে দেখ্ তোরা জগতের উৎসব
Dekh cheye dekh tora
পূজা ও প্রার্থনা
দেখ্ চেয়ে দেখ্ তোরা জগতের উৎসব। শোন্ রে অনন্তকাল উঠে জয়-জয় রব॥ জগতের যত কবি গ্রহ তারা শশী রবি অনন্ত আকাশে ফিরি গান গাহে নব নব। কী সৌন্দর্য অনুপম না জানি দেখেছে তারা, না জানি করেছে পান কী মহা অমৃতধারা। না জানি কাহার কাছে ছুটে তারা চলিয়াছে– আনন্দে ব্যাকুল যেন হয়েছে নিখিল ভব। দেখ্ রে আকাশে চেয়ে, কিরণে কিরণময়। দেখ্ রে জগতে চেয়ে, সৌন্দর্যপ্রবাহ বয়। আঁখি মোর কার দিকে চেয়ে আছে অনিমিখে– কী কথা জাগিছে প্রাণে কেমনে প্রকাশি কব॥
প্রতিবর্ণীকরণ
Dekh cheye dekh tora jagoter utsab. Shon re anontokal utthe joy-joy rab. Jagoter jato kobi groho taara shoshi robi Anonto aakashe phiri gaan gaahe nabo nabo. Ki soundarjo anupamo na jaani dekhechhe taara, Na jaani korechhe paan ki maha amritodhaara. Na jaani kaahar kaachhe chhute taara chholiyachhe - Aanonde byakul jeno hoyechhe nikhilo bhabo. Dekh re aakashe cheye, kirane kiranomoy. Dekh re jagote cheye soundarjoprobaho boy. Aankhi mor kaar dike cheye aachhe animikhe - Ki katha jaagichhe praane kemone prokasi kabo.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা ও প্রার্থনা · 8(পূজা ও প্রার্থনা)
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- রোবিছয
- প্রকাশিত
- তত্ববোধিনি পত্রিক
- স্বরবিতান খণ্ড
- 45
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1882(১২৮৯)
এখনও কোনো অনুবাদ নেই।